হুগলি , ১৩ জুন:- ফোম কারখানায় ভয়াবহ আগুন লেগে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল ভদ্রেশ্বরে বিঘটি দিল্লি রোডের পাশে। তবে সকালে কারখানা বন্ধ থাকার কারনে কোনো হতাহতের খবর নেই।এই কারখানায় তৈরি হয় ফোমের গদি। কর্মীসংখ্যা ১৭০ জন। খবর পেয়ে চলে আসে দমকলের দুটি ইঞ্জিন। এখনো আগুন আয়ত্ত্বে আসেনি।কিভাবে এই ঘটনা ঘটল এখনো কেউ কিছু বলতে পারছে না।তবে কয়েককোটি টাকার সামগ্রী পুড়ে ছাই হয়ে গেছে বলে অনুমান শ্রমিকদের।
Related Articles
প্রয়াত বাম নেতা স্বদেশ চক্রবর্তীকে শেষ শ্রদ্ধা নিবেদন অরূপের।
হাওড়া, ৩ ডিসেম্বর:- ‘হাওড়ার উন্নয়নে স্বদেশ চক্রবর্তীর বিরাট ভূমিকা ছিল। ওনার মৃত্যুতে হাওড়ার বিরাট ক্ষতি হলো।’ শোক বার্তায় বললেন রাজ্যের মন্ত্রী অরূপ রায়। মঙ্গলবার সকালে অরূপবাবু প্রয়াত স্বদেশ চক্রবর্তীর বাড়িতে গিয়ে তাঁকে শেষ শ্রদ্ধা জানান। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্বদেশ চক্রবর্তীর স্মৃতিচারণ করেন তিনি। অরূপবাবু বলেন, স্বদেশ চক্রবর্তীর কাছে তিনি এর আগেও দুবার এসেছিলেন। উনি […]
হাওড়া জেলা হাসপাতালে স্যানিটাইজেশনের কাজ শুরু হল।
হাওড়া,১৩ এপ্রিল:- হাওড়া জেলা হাসপাতালকে আজ থেকে স্যানিটাইজ করা হচ্ছে। দমকলের কর্মীরা সেই কাজ করছেন। ইতিমধ্যেই এই সরকারি হাসপাতালের সুপার ও এক চিকিৎসক করোনা পজিটিভ হয়ে কলকাতার এম আর বাঙ্গুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই হাসপাতালে এক করোনা রোগিণীর মৃত্যুও হয়েছে। এর জেরে হাওড়া জেলা হাসপাতালের অনেক চিকিৎসক, নার্স, স্টাফকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। এই মুহুর্তে […]
নিখোঁজ বালক , চাঞ্চল্য হাওড়ার বালিতে।
হাওড়া, ১৭ ফেব্রুয়ারি:- বছর দশেকের এক বালক নিখোঁজের ঘটনায় চাঞ্চল্য ছড়াল হাওড়ার বালি থানা এলাকায়। ঘটনাটি ঘটে বালির শিবু চক্রবর্তী লেনে। পরিবার সূত্রে খবর, নিখোঁজ ওই বালকের নাম নীরজ দাস (১০)। গত রবিবার সন্ধ্যে থেকে নিখোঁজ হয় সে। বালি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় পরিবারের তরফে। লিখিত অভিযোগ পেয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে বালি […]







