হুগলি , ১৮ মার্চ:- নির্বাচন কমিশনের নিয়ম অমান্য করেই বিজেপি প্রার্থীর সঙ্গে মনোনয়ন জমা দিতে জেলাশাসক দপ্তরে ঢুকে পরলো জনা চল্লিশ কর্মী-সমর্থক। এদিন হুগলীর ধনিয়াখালি বিধানসভার বিজেপি প্রার্থী তুষার মজুমদারের মনোনয়ন জমা দেওয়া হয়। সঙ্গে ছিলেন হুগলির সাংসদ তথা চুঁচুড়া বিধানসভার বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জী। এদিন সরকারী আধিকারিক রাখি বিশ্বাসের কাছে তুষারবাবু নমিনেশন জমা দেন। জেলাশাসক দপ্তরের নীচে পুলিশ আটকালেও কারোর কথা না শুনে এদিন জনা চল্লিশ বিজেপি কর্মী ভিতরে ঢুকে যায়।
Related Articles
নৈহাটিতে গুলিবিদ্ধ বিজেপি কর্মী ,অভিযুক্ত তৃণমূল।
ব্যারাকপুর , ১২ এপ্রিল:- দুষ্কৃতীদের গুলিতে গুরুতর জখম এক বিজেপি কর্মী। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে নৈহাটি থানার গিরিশ ঘোষাল রোডের পালবাগানের হিন্দি স্কুলের সামনে। অভিযোগ, বিজেপি পার্থী ফাল্গুনী পাত্র ওইদিন রাতে শ্যামসুন্দরী তলার রক্ষা কালী মন্দিরে পুজো দিয়ে এলাকা ছেড়ে চলে যাবার পরই অস্ত্র-সস্ত্র নিয়ে বিজেপি কর্মীদের ওপর হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। এদিকে এই […]
সাইকেল চুরি করে পালাতে গিয়ে হাতেনাতে ধরা পড়লো ‘চোর’।
হাওড়া, ১৪ ফেব্রুয়ারি:- হাওড়া জেলা হাসপাতালে গাড়ি পার্কিং এলাকায় ঢুকে সাইকেল চুরি করে পালাতে গিয়ে ধরা পড়লেন এক ব্যক্তি। সোমবার বিকেলে ওই ঘটনা ঘটে। গাড়ি পার্কিং এর দায়িত্বে থাকা বিনোদ সিং এদিন হাতেনাতেই সাইকেল চুরির অপরাধে ওই ব্যক্তিকে ধরেন। এরপর হাওড়া থানায় খবর দিলে পুলিশ এসে চুরির অভিযোগে ওই ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যায়। […]
মাসের শেষ দিনে এবার থেকে মিলবে না রেশন , জানিয়ে দিল খাদ্য দপ্তর।
কলকাতা, ২০ জুলাই:- মাসের শেষ দিনে এবার থেকে আর রেশন বিলি হবে না। সোমবার তাদের এই নতুন সিদ্ধান্তের কথা রাজ্য ও জেলায় দপ্তরের সমস্ত স্তরে নির্দেশের আকারে জানিয়ে দিল খাদ্যদপ্তর। জুলাই মাস থেকেই কার্যকর হচ্ছে এই সিদ্ধান্ত। কিন্তু কেন হঠাৎ এমন সিদ্ধান্ত নিল রাজ্য? কারণ হিসাবে তাদের বক্তব্য, প্রতি মাসে কত গ্রাহক রেশন নিলেন, তার […]







