স্পোর্টস ডেস্ক , ১৯ জুন:- মারণ করোনা ভাইরাস এবার থাবা বসালো ‘বাংলার দাদা’ তথা প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক ও বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে। সূত্রের খবর সৌরভের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের স্ত্রী ও শাশুড়ি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সৌরভের বৌদি ও বৌদির মায়ের জ্বর ও সর্দি থাকার কারণে তাঁদের করোনা টেস্ট করা হয়েছিল। শুক্রবার সকালেই তাঁদের সেই রিপোর্ট পজিটিভ এসেছে। তবে স্নেহাশিসের স্ত্রী বাপের বাড়িতেই ছিলেন, তিনি বেহালায় বীরেন রায় রোডের বাড়িতে ছিলেন না। কিন্তু তবুও ঘটনাটি সামনে আসার পর থেকেই গঙ্গোপাধ্যায় পরিবারকেও গ্রাস করেছে মারণ ভাইরাসের আতঙ্ক। যদিও ঠিক সময়ে চিকিৎসা শুরু হলে এই মারণ ভাইরাসের বিরুদ্ধে জয় সম্ভব। চিন্তা খালি একটি বিষয়ই যে বয়স্ক মানুষেরা এই মারণ ভাইরাসের বিরুদ্ধে সেভাবে প্রতিরোধ গড়ে তুলতে পারছেন না। সেখানে স্নেহাশিস বাবুর শাশুড়ির বয়স ৮০ বছরের আশেপাশে। তাই চিন্তা থেকেই যায়। ফলে বিষয়টি নিয়ে আতঙ্কে মহারাজ। উল্লেখ্য অন্যদিকে অতিমারি ভাইরাস সংক্রমণের বিরুদ্ধে যাঁরা প্রতিদিন লড়ছেন তাদের কুর্নিশ জানাল সৌরভ গাঙ্গুলি ফাউন্ডেশন। শুক্রবার সামাজিক দূরত্ব মেনেই কয়েকজন ডাক্তার, নার্সদের হাতে উপহার তুলে দেন স্বয়ং সৌরভ।
Related Articles
বিজেপিকে একটি ভোটও দেবেন না , হুঙ্কার সংযুক্ত কিষান মোর্চা মহাপঞ্চায়েতের।
সুদীপ দাস , ১৪ মার্চ:- বিজেপিকে একটি ভোটও দেবেন না। তবে কাকে দেবেন ? বিজেপিকে হারাতে গেলে নিজ নিজ এলাকায় কাকে ভোট দিতে হবে তা আপনারা ভালো বুঝবেন। কিন্তু ভাজপাকে একটি ভোটও দেবেন না। সিংভূম থেকে ঐতিহাসিক সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে হুঙ্কার সংযুক্ত কিষান মোর্চা মহাপঞ্চায়েতের। পূর্ব ঘোষনা অনুযায়ী রবিবার সিঙ্গুর স্টেশনের কাছে কল্পনা সিনেমা হলের […]
পুলিশ কর্মীর মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য চুঁচুড়ায়।
হুগলি, ৫ ফেব্রুয়ারি:- এক পুলিশকর্মীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার কে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো চুঁচুড়ায়, রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে চুঁচুড়ার কোষাগার ভবনের সামনে, ওই ভবনের সামনে থাকা পুলিশ ব্যারাকে থাকতেন মৃত পুলিশকর্মী, পুলিশ সূত্রে খবর মৃতের নাম রবীন্দ্রনাথ পাত্র বয়স ৫৮ বছর বাড়ি বর্ধমানের ভাতার গ্রামে, আজ চুঁচুড়া কোর্ট ও কোষাগার ভবন বন্ধ থাকায় সেখানকার দোকান […]
নাম না করে রাজীবকে তীব্র আক্রমণ অরূপের।
হাওড়া, ১৪ জুন:- নাম না করে এবার রাজীবকে প্রতারক মিথ্যাবাদী বিশ্বাসঘাতক বলে তীব্র আক্রমণ করলেন অরূপ রায়। বললেন, যিনি ( রাজীব ) ক’দিন আগেই মুখ্যমন্ত্রীর নামে গালাগালি করেছেন, দলের নামে গাল দিয়েছেন, আজকে উনি পায়ে ধরছেন। এদের লজ্জাও নেই।সোমবার বিকেলে নাম না করে রাজীব প্রসঙ্গে ওই মন্তব্য করেন অরূপ রায়। অরূপ রায় এদিন সাংবাদিকদের বলেন, […]







