কলকাতা , ১৫ মার্চ:- আগামী পয়লা এপ্রিল দ্বিতীয় দফায় রাজ্যের যে ৩০ টি আসনে ভোট নেওয়া হবে তার জন্যে ১৭৬ টি মনোনয়ন জমা পড়েছে বলে অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক সঞ্জয় বসু জানিয়েছেন। কলকাতায় তিনি বলেন আজ মনোনয়নপত্র গুলি পরীক্ষা করে দেখা হচ্ছে। তবে এখনো পর্যন্ত কোন মনোনয়ন বাতিল হয়েছে কিনা তা নিয়ে তিনি কিছু জানাননি। এরমধ্যে তৃণমূল কংগ্রেস ৩০, বিজেপি ৩০, সিপিএম ১৫, জাতীয় কংগ্রেস ৯ এবং অন্যান্য ৪৭ টি মনোনয়ন রয়েছে। নির্বাচন কমিশন নির্ধারিত তিন পর্যবেক্ষক অজয় নায়েক, বিবেক দুবে এবং বি মুরলিকুমার বর্তমানে রাজ্যে রয়েছেন বলে তিনি জানিয়েছেন। অপর পর্যবেক্ষক অনিল শর্মা আগামী বুধবার রাজ্যে আসছেন বলেও তিনি জানিয়েছেন। সি ভিজিল অ্যাপে এখনও পর্যন্ত যে চার হাজার ১৮০টি অভিযোগ জমা পড়েছে তার মধ্যে তিন হাজার ১১৫ টির নিষ্পত্তি করা হয়েছে।
Related Articles
নিখোঁজ ডাক্তারকে উদ্ধার করে ছেলের হাতে ফিরিয়ে দিল ভদ্রেশ্বর থানার পুলিশ।
হুগলি, ২৪ জানুয়ারি:- নিখোঁজ ডাক্তারকে উদ্ধার করে ছেলের হাতে ফিরিয়ে দিল ভদ্রেশ্বর থানার পুলিশ। পেশায় চিকিৎসক বনগার বাসিন্দা কান্তি চক্রবর্তী ১৫.০১.২০২২ তারিখ থেকে বাড়ি থেকে নিখোঁজ হয়ে গেছে। দীর্ঘক্ষণ বাড়িতে না আসায় পরিবারের লোকেরা বনগাঁ থানা মিসিং ডায়েরি করে। এরপর চারদিকে খোঁজখবর করে পাওয়া যায়নি চিকিৎসককে। অবশেষে টহলরত ভদ্রেশ্বর থানার পুলিশ মানকুন্ডু রেল স্টেশন এর […]
উৎসবের মরশুমে কোভিড বিধি পালনের ব্যাপারে রাজ্য গুলিকে সতর্ক করলো কেন্দ্র।
কলকাতা, ২৮ জুলাই:- আসন্ন উৎসবের মরশুমে কোভিড সংক্রান্ত বিধিনিষেধ পালনের ব্যাপারে কেন্দ্রীয় সরকার রাজ্য গুলিকে সতর্ক করে দিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা আজ সব রাজ্যের মুখ্যসচিব দের উদ্দেশ্যে লেখা এক চিঠিতে উৎসবের মরশুমে জনবহুল এলাকায় কোভিড আচরণ বিধি মেনে চলার ওপরে জোর দিয়েছেন। ওই সময়েও নমুনা পরীক্ষা, চিকিৎসা, টিকাকরণ সহ পাঁচ দফা কোভিড মোকাবিলা কৌশল […]
হিন্দিতে কথা বলায় মিলল না ব্যাংকের গ্রাহক পরিষেবা, আন্দোলনে বাংলা পক্ষ।
প্রদীপ বসু, ২৮ ফেব্রুয়ারি:- হিন্দি লিখতে বা বলতে না পারার জন্য চরম সমষ্যার মধ্যে পড়ল পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের বৈদ্যবাটি শাখার এক গ্রাহক। ব্যবসা করবে বলে এই ব্যাংকে আবেদন করেছিল বৈদ্যবাটি নার্সারি রোডের বাসিন্দা গনেশ প্রধান। কিন্তু ওই ব্যাংকে বারংবার গিয়েও কোনো সদুত্তর না পেয়ে ফিরে আসে। এর কারণ তিনি বাংলায় কেন আবেদন লিখেছেন আর কেনই […]








