পূর্ব মেদিনীপুর , ১২ মার্চ:- পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানার গুরুকন্যা এলাকায় একটি ধর্মীয় অনুষ্ঠানের শোভাযাত্রা যাওয়ার সময় তমলুকের দিক থেকে আসা একটি লরি আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উল্টো দিকে চলে আসে। শোভাযাত্রায় থাকা বেশ কিছু মানুষজনকে ধাক্কা মারে। আহত হয় বেশ কয়েকজন। 12 জনকে নিয়ে আসা হয় পূর্ব মেদিনীপুর জেলা সদর হাসপাতালে। দু জনের অবস্থা গুরুতর হওয়ায় স্থানান্তরিত করা হয় কলকাতায়। তমলুক জেলা হাসপাতালে ছুটে আসে স্থানীয় বিধায়ক সুকুমার দে। আহতদের সাথে কথা বলেন তিনি। জেলা হাসপাতালের চিকিৎসকদের সাথে কথা বলে দ্রুত চিকিৎসার ব্যাবস্থা করেন। ঘটনাস্থলে নন্দকুমার থানার পুলিশ যায়। লরিটিকে আটক করেছে পুলিশ। লরির চালক পলাতক।
Related Articles
এখনো পর্যন্ত ৫১ কোটি ৬৩ লক্ষ টাকার অর্থ, মদ ও অন্যান্য সামগ্রী বাজেয়াপ্ত হয়েছে – সঞ্জয় বসু
কলকাতা , ৮ মার্চ:- রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য নিযুক্ত বিশেষ ব্যয় পর্যবেক্ষক বি মুরলিকুমার আজ শহরে এসেছেন। আজ বিকেলে অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক সঞ্জয় বসু সাংবাদিকদের এই কথা জানান। বি মুরলিকুমার সন্ধ্যয় আয়কর, এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট, রাজ্যের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ ও নির্বাচন কমিশনের আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেছেন। বৈঠকে রেল পুলিশ, বিমান বন্দরের আধিকারিকরাও উপস্থিত আছেন বলে […]
বিশেষ ওয়াটার প্রুফ ব্যাগে ভোট যন্ত্র পাহাড়ে।
কলকাতা, ২৮ মার্চ:- ভোট দিতে কোন বুথে যেতে গেলে প্রায় ছ কিলোমিটার পথ হাঁটতে হয় অথবা কোন বুথে যেতে গেলে প্রায় ১০ কিলোমিটার প্রত্যন্ত পাহাড়ি পথ পাড়ি দিতে হয় সেই পায়ে হেঁটেই। হ্যাঁ এটি কথা বলছি আমাদের রাজ্যের ই একদম উত্তরবঙ্গে প্রত্যন্ত অঞ্চলের বুধ গুলির বিষয়ে। আলিপুরদুয়ারের বক্সা পাহাড়ের কোলে অবস্থিত তিনটি বুথ:বক্সা দুর্গ, চুনাবতি […]
হোটেলে তারস্বরে বাজছিল ডিজে , প্রতিবাদ করলে প্রতিবাদীদের ওপর চড়াও খোদ হোটেলের মালিক।
হুগলি , ২৬ নভেম্বর:- গভীর রাতে মদ্যপ অবস্থায় দল বল নিয়ে আবাসনে হামলা। নৈশ প্রহরীকে প্রাণনাশের হুমকি। চললো গালিগালাজ, দরজায় লাথি, প্রাণনাশের হুমকি। আতঙ্কিত আবাসিকরা স্থানীয় হোটেল মালিক গণেশ দাসের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলো চুঁচুড়া থানায়। ঘটনা টি ঘটেছে বুধবার রাত ২ টো নাগাদ চুঁচুড়া থানার ঢিল চড়া দুরত্ত্বে বাসস্ট্যান্ড সংলগ্ন রহরা প্লাজা আবাসনে। সংলগ্ন […]




