হুগলি , ১১ মার্চ:- রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের ওপর হামলার ঘটনায় বৃহস্পতিবার সকালে প্রতিবাদ কর্মসূচিতে নামলো বৈদ্যবাটি-শেওরাফুলি এলাকার তৃণমূল কংগ্রেস কর্মীরা। চাঁপদানি বিধানসভার তৃণমূল প্রার্থী অরিন্দম গুঁইন এর নেতৃত্বে মানব বন্ধন কর্মসূচির মাধ্যমে প্রতিবাদ জানানো হয়। তিনি বলেন যেভাবে অতর্কিতে মুখ্যমন্ত্রীর ওপর আক্রমণ করে হয় , তার প্রতিবাদে রাস্তায় নেমে তারা প্রতিবাদ জানাচ্ছেন। বিজেপির এই বর্বরচিত আক্রমণের জবাব বাংলার মানুষ দেবে আগামী ভোটে।
Related Articles
মাথাভাঙা শহর সহ বহু গ্রাম জলমগ্ন, মানসাই নদীতে লাল সতর্কতা ।
কোচবিহার , ২২ জুলাই:- ফের জলস্তর বৃদ্ধি পাচ্ছে কোচবিহারের নদীগুলোতে। ইতিমধ্যেই মাথাভাঙার মানসাই নদীতে লাল সতর্কতা জারি করা হয়েছে। বাঁধ উপচে জলমগ্ন হয়ে পড়েছে মাথাভাঙা শহরের একাধিক ওয়ার্ড। পাশাপাশি মানসাই নদীর জলে প্লাবিত হয়েছে মাথাভাঙা ১ নম্বর ব্লকের জোরপাটকি গ্রাম পঞ্চায়েত এলাকার বোচাগারি গ্রাম, শীতলখুচি ব্লকের ছোট শালবাড়ি ও কোচবিহার ১ নম্বর ব্লকের পুটিমারি ফুলেশ্বরী […]
আমফান ঘূর্ণিঝড় থেকে শিক্ষা নিয়ে দুর্যোগ মোকাবিলায় ‘প্রি পজিশনিং প্লানিং’কর্মসূচি নিল জেলা প্রশাসন।
হুগলি , ১৭ জুন:- আমফান ঘূর্ণিঝড় থেকে শিক্ষা নিয়ে দুর্যোগ মোকাবিলায় ‘প্রি পজিশনিং প্লানিং’কর্মসূচি নিল জেলা প্রশাসন। হুগলি জেলা প্রশাসনের একটি উচ্চ পর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।বৈঠক সূত্রে জানা গিয়েছে,বর্ষার মরসুম শুরু হয়েছে।সেই কারণে জেলার দামোদর,মুন্ডেশ্বরী,ঘিয়া নদীর গুলির অবস্থা খতিয়ে দেখা হচ্ছে।কোথাও কোন রকম সংস্কারের প্রয়োজন হলে আগে ভাগেই প্রয়োজনীয় নির্মাণ সামগ্রী নদীর সব […]
দ্বিতীয় হুগলী সেতুতে ওঠার মুখে টাটা এসি গাড়িতে হঠাৎ আগুন। প্রাণে রক্ষা চালকের।
হাওড়া, ১৪ জুলাই:- দ্বিতীয় হুগলী সেতুতে ওঠার মুখে র্যাম্পে একটি চলন্ত টাটা এসি গাড়িতে বুধবার সকালে হঠাৎই আগুন ধরে যায়। গাড়ির ইঞ্জিন থেকে চালকের কেবিনে আগুন ছড়িয়ে পড়ে। আগুন দেখেই দ্রুত গাড়ি দাঁড় করিয়ে নেমে পড়েন চালক। তিনি দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান। গাড়ির সামনের অংশ দাউ দাউ করে জ্বলতে থাকে। খবর পেয়ে হাওড়া সিটি […]






