পশ্চিম মেদিনীপুর , ১০ মার্চ:- পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ভারতী ঘোষ প্রতিদ্বন্দিতা করবেন, অপরদিকে তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন হুমায়ুন কবির,ইতিমধ্যেই প্রার্থী ঘোষণার পর থেকেই প্রচারকার্য শুরু হয়ে গিয়েছে,বুধবার ডেবরার বিজেপি দলীয় কার্যালয়ে দলীয় কর্মী সমর্থকদের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন ভারতী ঘোষ, এদিন বিজেপি কর্মী সমর্থকদের পক্ষ থেকে ঘাটতি ঘোষকে পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জানানো হয়,এইদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে ১০০% যে তার ক্ষেত্রে আশাবাদী তিনি, পাশাপাশি তৃণমূলের “বাংলার মেয়েকেই চাই”তাই নিয়েও কটাক্ষ করলেন তিনি। পাশাপাশি বর্তমান রাজ্য সরকারের একাধিক দুর্নীতির প্রসঙ্গেও তৃণমূলকে কটাক্ষ করতেও ছাড়লেন না বিজেপি নেত্রী ভারতী ঘোষ।
Related Articles
আরজিকর হাসপাতালের অধ্যক্ষের বিরুদ্ধে তদন্তের নির্দেশ স্বাস্থ্য দফতরের।
কলকাতা, ৮ নভেম্বর:- জুনিয়র ডাক্তারদের আন্দোলনের প্রেক্ষিতে রাজ্য স্বাস্থ্য দফতর আরজিকর হাসপাতালের অধ্যক্ষের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছে। সেখানকার অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে হাসপাতালের অচলাবস্থা ও অনিয়মের যাবতীয় অভিযোগ খতিয়ে দেখতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে স্বাস্থ্য দফতর সূত্রে জানা গেছে ।এনআরএস মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ শৈবাল মুখোপাধ্যায়ের নেতৃত্বে গঠিত ই কমিটিকে […]
আড়ুপাড়ায় ভাগাড়ের আবর্জনা ফেলতে এসে বাসিন্দাদের বাধার মুখে পুরসভা।
হাওড়া, ২৬ মার্চ:- হাওড়ার জগাছার আড়ুপাড়ায় বেলগাছিয়া ভাগাড়ের ময়লা আবর্জনা ফেলতে এসে স্থানীয় বাসিন্দাদের বাধার মুখে পড়লো পুরসভার গাড়ি। বুধবার সকালে ওই ঘটনা ঘটে। আবর্জনা ফেলা নিয়ে ওই এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয়।বেলগাছিয়া ভাগাড়ের বদলে জগাছার আরুপাড়া এলাকায় ময়লা ফেলার সিদ্ধান্ত নেয় পুরসভা। আজ সেখানে আবর্জনা ফেলতে গেলে এলাকার মানুষজন বাধা দেন। আটকে দেন ময়লা […]
ম্যাঞ্চেস্টার সিটির পরে ব্রাইটনের কাছেও হার আর্সেনালের।
স্পোর্টস ডেস্ক , ২১ জুন:- ম্যাঞ্চেস্টার সিটির পরে এ বার ব্রাইটনের কাছেও বিপর্যস্ত আর্সেনাল। শনিবার ইপিএলে ১-২ হারের ফলে চ্যাম্পিয়ন্স লিগে খেলার সম্ভাবনাও আরও ক্ষীণ হয়ে এল মিকেল আর্তেতার দলের।ম্যাচের ৪০ মিনিটে ব্রাইটনের নিয়াল মুঁপের সঙ্গে সংঘর্ষে আহত হয়ে স্ট্রেচারে মাঠ ছাড়েন আর্সেনাল গোলরক্ষক ব্যান্ট লিনো। এ দিকে, শুক্রবার রাতে বিতর্কিত পেনাল্টি থেকে গোল করে […]








