কলকাতা , ৬ মার্চ:- বিধানসভা নির্বাচনের জন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার যে পরিকল্পনা নির্বাচন কমিশন নিয়েছিল তার প্রথম দফার ১২৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ইতিমধ্যেই রাজ্যে এসেছে। তারপরে ধাপে ধাপে কিছু কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসেছে। নির্বাচন কমিশন সূত্রে খবর রাজ্যে মোট ২৯৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এখনো পর্যন্ত এসেছে। আরো ২০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসতে চলেছে প্রথম দফা নির্বাচনের জন্য। আগামী দু’দিনের মধ্যে এই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হয়ে যাবে বলে সূত্র থেকে খবর পাওয়া যাচ্ছে। শেষ দফার নির্বাচনের পর বোঝা যাবে রাজ্যে ২০২১ বিধানসভা নির্বাচনের জন্য মোট কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে মোতায়েন করেছিল নির্বাচন কমিশন। এদিকে আগামী ৮ই মার্চ দুপুর ২টোয় রাজ্যে আসবেন বিশেষ ব্যয় পর্যবেক্ষক বি মুরলী কুমার। বিকেল সাড়ে ৫ টায় সব এজেন্সি গুলোর সঙ্গে বৈঠক করবেন।সাধারণ মানুষের অভাব অভিযোগ শোনার ওপরেও বিশেষ জোর দিচ্ছে কমিশন।আগামী সোমবার থেকে বিকেল চারটের সময় প্রতিদিন অজয় ভি নায়েক ও বিবেক দুবে সাধারণ মানুষের সঙ্গে দেখা করবেন ও সবকথা শুনবেন।
Related Articles
আবেদনের নিরিখে নতুন রেকর্ড গড়লো মুখ্যমন্ত্রীর লক্ষীর ভান্ডার প্রকল্প।
কলকাতা, ২৮ আগস্ট:- আবেদনের নিরিখে নতুন রেকর্ড গড়ল মুখ্যমন্ত্রীর নতুন লক্ষীর ভান্ডার প্রকল্প। শুক্রবার দুয়ারে সরকার প্রকল্পের একাদশতম দিনে লক্ষীর ভান্ডার প্রকল্পের আবেদন সংখ্যা এই মাইলস্টোন স্পর্শ করেছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। বলাবাহুল্য দুয়ারে সরকার কর্মসূচির দ্বিতীয় পর্যায় এই প্রকল্পে এখনো পর্যন্ত সর্বাধিক আবেদন জমা পড়েছে। মূলত রাজ্যে গৃহবধূদের আর্থিকভাবে স্বনির্ভর করে তুলতে লক্ষীর […]
শুভেন্দুদার মতো মানুষ দলে আসলে খুব ভালো হবে – অগ্নিমিত্রা পাল
ব্যারাকপুর, ২৯ নভেম্বর:- শুভেন্দুদা-র মতো নেতৃত্ব দলে এলে খুব ভালো হবে। রবিবার খড়দহ মন্ডল-৩ মহিলা মোর্চার উদ্যগে নিউ ব্যারাকপুর থানার সাজিরহাটে আয়োজিত মন কি বাত অনুষ্ঠানে এসে এমনটাই বললেন বিজেপির মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী অগ্নিমিত্রা পাল। এদিন তিনি বলেন, শুভেন্দু দক্ষ সংগঠক। শাসকদল ও অন্যন্য দল থেকে অনেকেই বিজেপিতে আসতে চাইছেন। কারন, এখানে কাজ করার […]
রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ। প্রতিবাদে হাওড়ায় কংগ্রেস।
হাওড়া,২৪ মার্চ:- রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজের প্রতিবাদে পথে নামলো কংগ্রেস। আজ রাত নটা নাগাদ হাওড়া মেট্রো চ্যানেলে বিক্ষোভ দেখান প্রদেশ কংগ্রেস নেতা কর্মীরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করা হয়। অগণতান্ত্রিক ভাবে রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ করা হয়েছে বলে দাবি কংগ্রেস নেতৃত্বের। আগামীকাল রাজ্যের বিভিন্ন ব্লকে প্রতিবাদ কর্মসূচি পালন […]




