চিরঞ্জিত ঘোষ, ১ মার্চ:- বাংলার মেয়েকে চাই ব্যানারকে সামনে রেখে ডানকুনিতে জনসভা করলেন তৃনমূল কংগ্রেস কর্মীরা। দুদিন আগে ডানকুনিতে বিজেপির পক্ষ থেকে জনসভা করা হয়। প্রধান বক্তা হিসাবে উপস্থিতি ছিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারি এবং রাজীব বন্দোপাধ্যায়। সেই জনসভা থেকে রাজীব বন্দোপাধ্যায় শ্রীরাপুরের সাংসদ কল্যান ব্যানার্জীকে আক্রমন করে বলেন আমি ছিলাম বলে কল্যান ব্যানার্জী টিকিট পেয়েছিলেন এবং জিতেছিলেন। সোমবার তৃনমূলের জনসভা থেকে নাম না করে জবাব দিলেন কল্যান ব্যানার্জী। তিনি বলেন কোন একটি মামলায় তার হয়ে লড়ার জন্য পাঁয়ে ধরেছিল সেই বিজেপিতে যাওয়া বেইমান নেতা। বিধানসভা ভোটের আগে শাসক বিরোধী নেতাদের কথার ফুলঝুরি আরো বাড়বে বলে মনে করছেন রাজনৈতিক মহল। এদিনের সভায় উপস্থিত ছিলেন চণ্ডীতলার বিধায়ক স্বাতী খন্দকার, জেলা সভাপতি দিলীপ যাদব সহ তৃণমূলের নেতৃবৃন্দ।
Related Articles
উত্তরপাড়ার বেসরকারি হাসপাতাল কমলা রায় করোনা চিকিৎসার জন্য সরকার দিতে প্রস্তুত।
হুগলি , ২৯ মার্চ:- করোনা ভাইরাসের জন্য কেন্দ্রীয় সরকার সহ বিভিন্ন রাজ্যে সরকার দিন রাত এক করে দেশের প্রতিটি মানুষ কে কি ভাবে সুরক্ষিত রাখা যায় তার জন্য কাজ করছেন।সাধারণ মানুষ কে করোনা ভাইরাস থেকে সুরক্ষিত রাখার জন্য বেসরকারি হাসপাতালের চিকিৎসক থেকে স্বাস্থ্য কর্মীরাও বসে নেই।তাই করোনা মোকাবিলায় এগিয়ে আসলো উত্তরপাড়া এলাকার নামজাদা একটি […]
ভুয়ো শংসাপত্র দিয়ে ফার্মাসিস্টের লাইসেন্স বের করতে গিয়ে ধৃত যুবক।
হুগলি, ২৭ আগস্ট:- ভূয়ো শংসাপত্র দিয়ে ফার্মাসিস্টের লাইসেন্স বের করতে গিয়ে ধৃত এক যুবক।ধৃতের নাম মহম্মদ রাজা, বাড়ি মুর্শিদাবাদে। পুলিশ সূত্রে জানা গেছে শুক্রবার সন্ধায় চুঁচুড়া ফার্ম সাইড রোডে হুগলি জেলা ড্রাগ কন্ট্রোল অফিসে যায় মহম্মদ রাজা। ফার্মাসিস্টের লাইসেন্স বের করার জন্য। ফার্মাসি কাউন্সিল থেকে যে শংসাপত্র দেয় সেই শংসাপত্র ড্রাগ কন্ট্রোল অফিসে দেখিয়ে ফার্মাসিস্টের […]
বর্ষার আগেই মধ্যবিত্তের সাধ্যের মধ্যেই বাজারে উপস্থিত গঙ্গার বড় ইলিশ।
হুগলি,৪ মার্চ:- ছোট ইলিশের উপর বিধিনিষিধের জেরে এবারে বর্ষার আগেই মধ্যবিত্তের সাধ্যের মধ্যেই বাজারে উপস্থিত গঙ্গার বড় ইলিশ। শুনে অনেকের চোখ কপালে উঠলেও হুগলির চকবাজারের মৎস্য ব্যাবসায়ীরা কিন্তু একথাই বলছেন। শুধু বলছেনই না গঙ্গার সেইসমস্ত টাটকা ইলিশ এখন তুলনামূলক কম দামে তাঁরা বিক্রিও করছেন। ক্রেতাদের সংখ্যাও নেহাত কম নয়। কারন এসময় ৮০০ গ্রাম থেকে ১কেজির […]




