কলকাতা , ১ মার্চ:- রাজ্যের প্রথম নির্বাচন আগামী ২৭ শে মার্চ থেকে শুরু হবে, ৩০ টি বিধানসভা কেন্দ্রের জন্য। প্রথম দফার জন্য নির্বাচনী নোটিফিকেশন জারি করা হবে আগামী কাল, এমনটাই জানানো হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে। প্রার্থীদের নমিনেশন জমা দেবার শেষ তারিখ আগামী ৯মার্চ, নমিনেশন স্ক্রুটিনি হবে ১০ মার্চ পর্যন্ত হবে, নমিনেশন প্রত্যাহার করার শেষ তারিখ ১২ মার্চ। এদিন কমিশনের পক্ষ থেকে এও জানানো হয়েছে ভোটার লিস্ট এ নাম নাম তোলার কাজ এখনও চলছে, সেক্ষেত্রে প্রথম দফার জন্য নতুন করে আবেদন করার সময় ইতিমধ্যেই পেরিয়ে গেছে ,তবে বাকি দফার ক্ষেত্রে ভোটাররা সময় পাবেন,৩মার্চ পর্যন্ত ২য় দফার জন্য, ১০ মার্চ তৃতীয় দফা, ১৪ মার্চ চতুর্থ দফা, ২১ মার্চ পঞ্চম দফা, ২৫ মার্চ ষষ্ঠ দফা, এবং ২৯ মার্চ সপ্তম সপ্তম এবং অষ্টম দফার দফার জন্য ।
Related Articles
পরীক্ষার্থীদের শুভেচ্ছা বৈদ্যবাটির ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের।
হুগলি, ২ ফেব্রুয়ারি:- তরুণ মুখোপাধ্যায় প্রতিবছরের মতো এ বছরও মাধ্যমিক পরীক্ষার্থীদের প্রথম দিনে ফুল ক্যাডবেরি পেন দিয়ে শুভেচ্ছা জানালেন বৈদ্যবাটি পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা পুরসভার সিআইসি সুবীর ঘোষ(ভাই)। গত দশ বছর ধরে প্রশংসনীয় এই উদ্যোগ চালিয়ে যাচ্ছেন সুবীর বাবু। এদিন সুবীর বাবু জানান গত দশ বছর ধরে আমাদের ১০ ওয়ার্ড থেকে জীবনের যারা […]
শহরের বেশ কিছু পুজো ঘুরে দেখলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবলার রোনাল্ডিনহো।
কলকাতা, ১৬ অক্টোবর:- ব্রাজিলিয়ান কিংবদন্তী ফুটবলার রোনাল্ডিনহো সোমবার শহরের বেশ কিছু পুজো ঘুরে দেখেন। এদিন বিকেলে কালীঘাটের বাড়িতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন তিনি। শারীরিক অসুস্থতার মধ্য়েও বাড়ির বাইরে এসে কিংবদন্তী ফুটবলারকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, সুজিত বসু, ফিরহাদ হাকিম প্রমুখ। মুখ্যমন্ত্রী ব্রাজিলিয়ান ফুটবল তারকাকে উত্তরীয় পড়িয়ে স্বাগত জানান। […]
NEET ২০২৪ এর ফলাফল নিয়ে বিতর্ক, যোগ্য হবু ডাক্তারদের ভবিষ্যত কি অন্ধকারে?
কলকাতা, ১৩ জুন:- নিট ২০২৪-এর ফলাফল প্রকাশ হতেই অসঙ্গতি নিয়ে তুঙ্গে বিতর্ক। স্বচ্ছতা নিয়েও উঠতে শুরু করেছে ভুরি ভুরি অভিযোগ। এমনকি প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে চলতি বছরের নিট পরীক্ষা বাতিল করার দাবি জানিয়ে ইতিমধ্যেই মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে। সারা দেশের পাশাপাশি, পশ্চিম বাংলা থেকেও লক্ষাধিক পড়ুয়া এই পরীক্ষায় অংশ নেয়। কিন্তু পরিস্থিতি সবখানেই একইভাবে জটিল। […]









