হাওড়া , ১৭ ফেব্রুয়ারি:- দেশনায়ক বাংলার বীর সন্তান নেতাজী সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে হাওড়ায় এক প্রদর্শনীর আয়োজন করা হয়েছে চারাবাগান নেতাজী সংঘ ( হাওড়া ) এর উদ্যোগে। বছরব্যাপী এরা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছেন। গত ২২জানুয়ারি এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। ২৩ জানুয়ারি বসে আঁকো প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা, নেতাজীর জীবন নিয়ে ক্যুইজ কনটেস্ট সহ বিভিন্ন প্রতিযোগিতা হয়। এরপর ১৪ফেব্রুয়ারী নেতাজীর জীবন নিয়ে এক প্রদর্শনীর উদ্বোধন হয়। প্রদর্শনী চলবে আজ পর্যন্ত। নেতাজিকে নিয়ে প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন বিচারপতি ড: অলোক কুমার মুখোপাধ্যায়, বিশিষ্ট চিকিৎসক ডাঃ সুশোভন ঘোষমন্ডল, ডাঃ দেবাঞ্জন শাসমল সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ।
Related Articles
স্বল্প সঞ্চয়ে নতুন সুদের হার আজ থেকেই কার্যকর হচ্ছে।
কলকাতা, ১ জানুয়ারি:- স্বল্প সঞ্চয়ে নতুন সুদের হার আজ থেকে কাযর্কর হচ্ছে। তার পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার ডাকঘরের সঞ্চয় প্রকল্পগুলির প্রচারে নেমেছে। সাধারণ মানুষ যাতে সেই প্রকল্পগুলিতে বিনিয়োগ করেন সেজন্য জেলায় জেলায় লিফলেট বিলি করে প্রচার চালানো হচ্ছে। রাজ্যের মানুষ যাতে চিট ফান্ডের মতো কোনও প্রতারণার ফাঁদে না পড়েন এবং নিরাপদ জায়গায় টাকা রাখতে পারেন, তার […]
সময়সূচী মেনে ট্রেন চলার দাবিতে সাতসকালেই ট্রেন অবরোধে নিত্যযাত্রীরা।
হুগলি, ১৭ ডিসেম্বর:- হাওড়া বর্ধমান শাখায় তালান্ডু স্টেশনে রেল অবরোধ যাত্রীদের। নির্ধারিত সময়ে ট্রেন না আসায় রেল লাইনে নেমে বিক্ষোভ শুরু করে যাত্রীরা। সময়ে ট্রেন না ধরতে পারলে কর্মস্থলে যেতে দেরি হয়ে যায় তাই সময়সূচি মেনে ট্রেন চলার দাবী যাত্রীদের। অবরোধের জেরে হাওড়া বর্ধমান মেইন লাইনে আপ ও ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। […]
বিহারের মডেল নির্বাচন অনুসরণ করে রাজ্যে পরিচালিত হবে-নির্বাচন কমিশন
রিংকা পাত্র , ১৬ ফেব্রুয়ারি:- সাফল্যের সাথে মহামারীর মধ্যে বিহারে নির্বাচন পরিচালনা করার পরে নির্বাচন কমিশন কোনও সুযোগই রাখছে না এবং রাজ্যের আসন্ন নির্বাচনের জন্য বিশাল ব্যবস্থা করছে ভোটকেন্দ্র গুলিকে যে কোনও ধরনের সংক্রমণ থেকে মুক্ত রাখতে কমিশন ৭.৫ কোটি ‘ব্যবহার ও নিক্ষেপ’ হ্যান্ড গ্লাভস, বিপুল পরিমাণ স্যানিটাইজার, থার্মল গান, সাবান এবং ফিনাইলের জন্য অধিগ্রহণ […]








