সুদীপ দাস , ১৬ ফেব্রুয়ারি:- আগামী ২২তারিখ হুগলির সাহাগঞ্জ ডানলপ মাঠে আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিরাপত্তার খাতিরে আজ সেই মাঠ সরেজমিনে পরিদর্শন করলেন স্পেশাল প্রোটেকশন গ্রুপ(এস.পি.জি)-র আধিকারিক। এদিন দুপুর সওয়া একটা নাগাদ এস.পি.জি-র এ.আই.জি দীপক শ্রীবাস্তব। সঙ্গে ছিলেন হুগলীর এডিএম(জি) ……মাহাতো, এডিআরএম বিনোদ পাশোয়ান, সদর মহকুমা শাসক সৈকত গাঙ্গুলী সহ কেন্দ্রের একাধিক গোয়েন্দা সংস্থা ও রেলের আধিকারিকরা। পাশাপাশি বিজেপির পক্ষ থেকে উপস্থিত রাজ্যের সাধারন সম্পাদক সঞ্জয় সিং, দীপাঞ্জন গুহ, স্বপন পাল, সুরেশ সাউ সহ অন্যান্যরা। এদিন গোটা মাঠ মেপে দেখেন তাঁরা। সভার মাঠের একাংশে প্রধানন্ত্রীর চপার কোথায় নামবে, কতটা জায়গা নেবে সেবিষয়ে খতিয়ে দেখেন আধিকারিকরা।
Related Articles
বাংলা শস্য বীমায় আলু চাষের জন্য প্রিমিয়াম দেবে রাজ্য।
কলকাতা , ৮ ফেব্রুয়ারি:- এবার থেকে বাংলা শস্য বিমায় আলু চাষের জন্যও প্রিমিয়াম দেবে রাজ্য সরকার। বৃহস্পতিবার রাজ্য বিধানসভায় ২০২৪-২৫ সালের প্রস্তাবিত বাজেট পেশ করেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এবারের প্রস্তাবিত বাজেটে অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান, অন্যান্য শস্যের মতো আলুর চাষেরও বাংলা শস্য বিমা যোজনাতে বিমার প্রিমিয়াম দেবে রাজ্য সরকার। এই খাতে আরও […]
ভেলোর এবং এইমসে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পাবেন এরাজ্যের বাসিন্দারা
কলকাতা , ৮ নভেম্বর:- ভেলোরের ক্রিশ্চান মেডিকেল কলেজ বা সিএমসি–তে একেবারে বিনামূল্যে চিকিৎসার সুবিধা পাবেন পশ্চিমবঙ্গবাসী। বিনামূল্যে চিকিৎসার একই সুবিধা পাওয়া যাবে দিল্লি এইম্সেও, যা দেশের অন্যতম বড় চিকিৎসাকেন্দ্র। তবে এই সুবিধা তাঁরাই পাবেন যাঁরা পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য প্রকল্প ‘স্বাস্থ্যসাথী’র আওতাভুক্ত। রাজ্যের স্বাস্থ্য দফতরের এক আধিকারিক জানিয়েছেন ‘সম্প্রতি ভেলোরের সিএমসি ও দিল্লি এইম্স— এই দুটি […]
চাঁপদানির মানুষকে উন্নত চিকিৎসা পরিষেবা দেওয়াই লক্ষ্য পুরপ্রধানের
হুগলি, ১৮ নভেম্বর:- অনেক নতুন সরকারি হাসপাতাল গড়ে উঠেছে, কিন্তু চালু হাসপাতাল বন্ধ হয়ে গেলেও তার খোলার কোনো সম্ভাবনা সম্ভাবনা আপাতত নেই বললেই চলে। প্রায় চার বছর হয়ে গেছে চাপদানির টিবি হাসপাতাল বন্ধ রয়েছে। ফলে বহু মানুষ কর্মহীন হয়ে পড়েছে। সাধারণ মানুষ খুবই অসুবিধার সম্মুখীন হচ্ছে। পাশে রয়েছে ইএসআই হাসপাতাল যেখানে সব সময় ভিড় করে […]










