পশ্চিম মেদিনীপুর, ১৫ ফেব্রুয়ারি:- নবান্নে ১৪ তলায় ফিস ফ্রাইয়ের আসরে বিজেপি বাদে সব দলই থাকে। নবান্ন অভিযানে গিয়ে পুলিশের মারে বাঁকুড়ায় এক বাম কর্মীর মৃত্যুর ঘটনা সম্পর্কে এমনটাই মন্তব্য করেন বিজেপি নেত্রী তথা লোকসভার সাংসদ লকেট চট্টোপাধ্যায়। সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরাতে পরিবর্তন রথ যাত্রায় চেপে তিনি ডেবরা, সবং, পিংলা যান। সেখানেই তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন যে কোনই মৃত্যুই খারাপ খবর। আমরা জানি তৃণমূল, সিপিএম,কংগ্রেস এক হয়ে আছে৷ নবান্নের ১৪ তলায় ফিস ফ্রাইয়ের আসরে সবাই বসে। শুধু এরা মাঠে এরা কর্মীদের নামিয়ে দেয়। আগামী দিনে দেখবেন এরা একদিকে আর বিজেপি একদিকে লড়ছে। এই ভাবে আন্দোলন করে মানুষকে মৃত্যুর পথে এগিয়ে দেওয়া এটা ঠিক না৷ সময়ে মানুষ জবাব দিয়ে দেবে।
Related Articles
রাজ্যে আরও তেল ও প্রাকৃতিক গ্যাস ভান্ডার আবিষ্কারের সম্ভাবনা
কলকাতা , ২০ নভেম্বর:- রাজ্যে আরও তেল ও প্রাকৃতিক গ্যাস ভান্ডার আবিষ্কারের সম্ভাবনা রয়েছে বলে কেন্দ্রীয় তেল, প্রাকৃতিক গ্যাস ও ইস্পাত মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানিয়েছেন। কলকাতায় আজ বণিকসভা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের ১১৯তম বার্ষিক সাধারণ সভায় তিনি বলেন, উত্তর ২৪পরগণার অশোকনগরে প্রাকৃতিক গ্যাস ক্ষেত্রের সন্ধান পাওয়া গেছে। সেখানে তেল আবিষ্কারেরও ভাল সম্ভাবনা রয়েছে। অন্যদিকে ইস্পাতের […]
ঝাড়গ্রামে প্রথম কন্টেইনমেন্ট জোন , ১০ আগস্ট পর্যন্ত কন্টেইনমেন্ট জোনে বন্ধ থাকবে দোকানপাঠ।
ঝাড়গ্রাম ,৪ আগস্ট:- পরপর তিনদিন করোনা আক্রান্তের হদিশ মেলায় ঝাড়গ্রামে এই প্রথম একটি এলাকাকে কন্টেইনমেন্ট জোন ঘোষণা করল ঝাড়গ্রাম জেলা প্রশাসন। জেলা প্রশাসন জানিয়েছে, শহরের জুবিলি মার্কেট, সব্জি মার্কেট, সুভাষচক সংলগ্ন মার্কেট, কোর্ট রোড চত্বর এলাকা, স্টেশন লাগোয়া এলাকা কন্টেইনমেন্ট জোনের মধ্যে পড়ছে। এই এলাকায় লকডাউন চলবে। আপাতত ১০ আগস্ট পর্যন্ত এই এলাকাগুলিতে দোকানপাঠ খোলায় […]
কালিয়াগঞ্জে মৃত্যু পরবর্তী পরিস্থিতি বিজেপির পরিকল্পিত চক্রান্ত, দাবি মুখ্যমন্ত্রীর।
কলকাতা, ২৬ এপ্রিল:- কালিয়াগঞ্জে নাবালিকার মৃত্যু পরবর্তী পরিস্থিতি বিজেপির পরিকল্পিত চক্রান্ত বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিযোগ করেছেন। বাইরে থেকে লোক এনে সরকার ও সাধারণ মানুষের সম্পত্তি ভাঙচুর অগ্নিসংযোগ করা হয়েছে পুলিশ কর্মীদের মারধর করা হয়েছে। মহিলা পুলিশ কর্মীদেরও রয়াত করা হয়নি বলে তিনি জানিয়েছেন। এর নেপথ্যে দিল্লির হাত থাকতে পারে বলেও তাঁর ধারনা। ওই নাবালিকার […]







