রিংকা পাত্র , ১৫ ফেব্রুয়ারি:- মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চিত্তরঞ্জন সেবা সদনে মাতৃ মা প্রকল্পের উদ্বোধন করেন। প্রসূতি মা ও সদ্যোজাত শিশুদের জন্য উন্নত চিকিৎসা পরিষেবা দিতেই এই উদ্যোগ বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। তিনি বলেন, এই নিয়ে সারা রাজ্যে ১৭টা এই ধরনের হাব তৈরি হল। অসুস্থ সদ্যোজাতদের চিকিৎসার জন্য রাজ্যে ৩০৩টি Sick New Born Care Unit তৈরি হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানান। যেখানে বাচ্চাদের ২৮ দিন বয়স পর্যন্ত চিকিরসা করা হয়। মুখ্যমন্ত্রীর দাবি করেছেন রাজ্যের স্বাস্থ্য ভারতের মধ্যে শ্রেষ্ট। রাজ্যে ৪৩ টি মাল্টি সুপারস্পেশালিটি হাসপাতাল তৈরি হয়েছে। হাসপাতালের মান উন্নত হয়েছে। বর্তমানে রাজ্য সরকারি হাসপাতালগুলির মান বিশ্বের সেরা হাসপাতালে সমকক্ষ বলে মুখ্যমন্ত্রীর দাবি। তিনি আরো বলেন এ রাজ্যে বিনা পয়সায় খাদ্য, বিনা পয়সায় স্বাস্থ্য এবং বিনা পয়সায় শিক্ষার সুযোগ মেলে। যা অন্য কোথাও পাওয়া যায় না।
Related Articles
যে নিজে দাঁড়াতে পারে না , সে বাংলাকে দাঁড় করাবে কি করে মমতাকে কটাক্ষ দিলীপের।
বাঁকুড়া , ২৪ মার্চ:- বুধবার বড়জোড়া শিল্পাঞ্চলের বড়জোড়া ফুটবল মাঠে এসে চাঁছাছোলা ভাষায় তৃণমূলকে অলআউট আক্রমণ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, বাংলায় পরিবর্তন চাই। দিল্লি টাকা পাঠাচ্ছে আর সেই টাকা ঝেড়ে ফুটানি মেরে বেড়াচ্ছে তৃণমূলের নেতারা। তাই বলছি, আমরা আর হুইল চেয়ারের সরকার চাইনা। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাঙা পা নিয়ে দিলীপ ঘোষের কটাক্ষ, […]
কোচবিহার থেকে মাধ্যমিকের প্রশ্ন ফাঁসের খবর চাউর হতেই চাঞ্চল্য।
কোচবিহার,২০ ফেব্রুয়ারি:- মাধ্যমিকের তৃতীয় দিনে কোচবিহার থেকে প্রশ্ন ফাঁসের খবর চাউর হতেই চাঞ্চল্য ছড়ালো। এঘটনাকে কেন্দ্র করে তোলপাড় প্রশাসনিক মহল। যদিও প্রশ্ন ফাঁসের এই অভিযোগকে অস্বীকার করল প্রশাসনিক কর্তারা। তবে এইদিন কোচবিহার ২ নং ব্লকের পুণ্ডীবাড়ি আরজিএল বয়েজ স্কুলের এক ছাত্রকে আটক করা হয়েছে। অভিযোগ ওই ছাত্র কোনো ভাবে মোবাইল ফোন নিয়ে গিয়ে প্রশ্ন […]
রাজীব ও শাহনওয়াজ হোসেনের মিছিল আটকাল পুলিশ।
হাওড়া , ৪ এপ্রিল:- হাওড়ায় রাজীব বন্দোপাধ্যায়ের র্যালি আটকে দিলো পুলিশ। বাঁকড়ার খেজুরতলায় র্যালির শুরুতেই পুলিশের ব্যারিকেডে আটকে গেলেন ডোমজুড়ের বিজেপি প্রার্থী রাজীব বন্দোপাধ্যায় ও সেন্ট্রাল ইলেকশন কমিটি মেম্বার তথা বিহারের শিল্প মন্ত্রী শাহনওয়াজ হোসেন। যার ফলে বেশ কিছুক্ষনের জন্যে ১১৭ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন বিজেপি কর্মীরা। এদিন মিছিল বাঁকড়ার ভিতরে গেলে আইনশৃঙ্খলার সমস্যা […]






