রিংকা পাত্র , ১৫ ফেব্রুয়ারি:-মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নবান্ন অভিযানে নিহত বাম নেতার পরিবারকে চাকরির আশ্বাস দিয়েছেন। একই সঙ্গে পুলিশের মারেই ওই নেতার মৃত্যু হয়েছে কি না তা এখনো নিশ্চিত নয় বলে দাবি করেছেন তিনি। বামফ্রন্টে দাবি, নবান্ন অভিযানে সময় পুলিশের মারে মৃত্যু হয়েছে ডিওয়াইএফআই নেতা মইদুল ইসলামের। কিন্তু মুখ্যমন্ত্রী তথা রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ বলেন,’মৃত্যু দুঃখজনক, কিন্তু কীভাবে মৃত্যু,তা জানা যাবে ময়নাতদন্তের পর।’ নবান্নে মা-প্রকল্পের উদ্বোধন করে মমতা বলেন, ওই যুবকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল পরিবার তা জানতোই না। পুলিশের কাছেও অভিযোগ জানানো হয়নি।’বাম দলগুলির দাবি,পুলিশের লাঠি লেগে কিডনি ক্ষতিগ্রস্থ কিডনি ক্ষতিগ্রস্থ হওয়াতেই মৃত্যুর কোলে ঢলে পড়েন ডিওয়াইএফআই নেতা মইদুল ইসলাম।যদিও মৃত্যু ঠিক কী কারণে তা পরে জানা যাবে জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন,’কিডনিতে কোনও সমস্যা ছিল কি না তদন্ত করছে পুলিশ।’সঙ্গে মৃতের পরিবারের প্রতি সহমর্মিতার বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী জোড়েন, পরিবার চাইলে একজনকে চাকরি দেওয়া হবে’।
Related Articles
রামকৃষ্ণ মঠ ও মিশনের অন্তবর্তী অধ্যক্ষ নির্বাচিত হলেন স্বামী গৌতমানন্দজি মহারাজ।
হাওড়া, ২৯ মার্চ:- রামকৃষ্ণ মঠ ও মিশনের অন্তর্বর্তী অধ্যক্ষ হিসেবে নির্বাচিত হলেন স্বামী গৌতমানন্দজি মহারাজ। তিনি রামকৃষ্ণ মঠ ও মিশনের ভাইস প্রেসিডেন্ট। শুক্রবার থেকেই তাঁর হাতে অন্তর্বর্তী অধ্যক্ষের দায়িত্ব তুলে দেওয়া হয়। বেলুড় মঠ সূত্রের খবর, আগামী এক মাসের মধ্যে নতুন অধ্যক্ষ নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হবে। Post Views: 418
ভয়াবহ আগুন ভদ্রেশ্বরের ফোম কারখানায়।
হুগলি , ১৩ জুন:- ফোম কারখানায় ভয়াবহ আগুন লেগে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল ভদ্রেশ্বরে বিঘটি দিল্লি রোডের পাশে। তবে সকালে কারখানা বন্ধ থাকার কারনে কোনো হতাহতের খবর নেই।এই কারখানায় তৈরি হয় ফোমের গদি। কর্মীসংখ্যা ১৭০ জন। খবর পেয়ে চলে আসে দমকলের দুটি ইঞ্জিন। এখনো আগুন আয়ত্ত্বে আসেনি।কিভাবে এই ঘটনা ঘটল এখনো কেউ কিছু বলতে পারছে না।তবে […]
চন্দননগরে সংবর্ধনা দেওয়া হলো বাংলা ক্রিকেট দলের অন্যতম সদস্য ঈশান পোরেলকে।
হুগলি,৫ মার্চ:- চন্দননগরে সংবর্ধনা দেওয়া হলো বাংলা ক্রিকেট দলের অন্যতম সদস্য ঈশান পোরেলকে।দীর্ঘ ১৩ বছর পর রঞ্জি ট্রফিতে ফাইনালে উঠেছে বাংলা ক্রিকেট দল।সেই দলের অন্যতম পেস বোলার চন্দননগরের ছেলে ঈশান পোরেল।এদিন চন্দননগর স্পোর্টিং ক্লাবের উদ্যোগে মেরির মাঠে সংবর্ধনা দেওয়া হয় ঈশানকে।এবারের আইপিএল টুর্নামেন্টে কিংস ইলেভেন পাঞ্জাব দলের হয়েও খেলতে দেখা যাবে ঈশানকে।ছোটবেলা থেকে এই মেরির […]







