হাওড়া , ১২ ফেব্রুয়ারি:- গতকাল বাম ছাত্র ও যুব সংগঠনের নবান্ন অভিযান ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। মিছিল আটকাতে কলকাতায় লাঠি, জলকামান ও কাঁদানে গ্যাস চালায় পুলিশ। বামেদের দাবি, এই ঘটনায় তাঁদের শতাধিক ছাত্র ও যুব কর্মী সমর্থক আহত হন। ঘটনার প্রতিবাদে আজ শুক্রবার ভোর ৬টা থেকে রাজ্যে ১২ ঘন্টার হরতালের ডাক দিয়েছে বামেরা। এই হরতালকে সমর্থন করছে কংগ্রেস। হাওড়াতেও আজ সকাল থেকে বামেদের হরতাল চলছে। তবে এখনও পর্যন্ত শহরের জনজীবন প্রায় স্বাভাবিক। সরকারি ও বেসরকারি বাস, ট্যাক্সি, প্রাইভেট গাড়ি চলছে। ইস্টার্ন রেলের হাওড়া ডিভিশনের ট্রেন পরিষেবা এখনও স্বাভাবিক।
Related Articles
বাংলাকে আর্থিক অবরোধের প্রতিবাদে দিল্লি গিয়ে বিক্ষোভের হুঁশিয়ারি মমতার।
কলকাতা, ৩০ মার্চ:- ১০০ দিনের কাজ সহ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে রাজ্য সরকারের প্রাপ্য বকেয়া না মিটিয়ে দিলে সাধারণ মানুষ দিল্লি সরকার বদলে দেবে বলে হুঁশিয়ারি দিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার কলকাতায় দুদিনের ধর্না অবস্থান কর্মসূচির শেষে তিনি বলেন ভিক্ষা নয় তার দাবি রাজ্যের প্রাপ্য টাকা। যে টাকা কেন্দ্রীয় সরকার জিএসটি বাবদ বাংলা […]
পরিত্যক্ত বাড়িতে সাফাই করতে গিয়ে বোমা ফেটে গুরুতর জখম এক সাফাই কর্মী জগদ্দলে।
ব্যারাকপুর, ২ মার্চ:- একটি পরিত্যক্ত বাড়িতে আবর্জনা সাফাই করতে গিয়ে সেখানে লুকিয়ে রাখা বোমা ফেটে গুরুতর জখম একজন সাফাই কর্মী। মঙ্গলবার সকালে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে জগদ্দল থানার শ্যামনগর ব্যানার্জি পাড়ায়। দীর্ঘদিন ধরে পরে থাকা জরাজীর্ণ ওই বাড়িরটির অংশিদাররা সম্প্রতি স্থানীয় এক বাসিন্দা সুব্রত সরকারের কাছে বিক্রি করে দেন। সোমবার থেকে বর্তমান বাড়িটির মালিক সুব্রতবাবু দুজনকে […]
মন্ত্রিসভা রদবদলের আগে কাজের অগ্রগতি খতিয়ে দেখতে আজ বৈঠক নবান্নে
কলকাতা, ২ আগস্ট:- আগামীকাল রাজ্য মন্ত্রিসভার প্রস্তাবিত রদবদলের আগে আজ রাজ্য সরকার বিভিন্ন দফতরের কাজের অগ্রগতি খতিয়ে দেখতে বৈঠক ডেকেছে। নবান্নে আজ বিকেলে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী দশটি দফতরের কাজের অগ্রগতি পর্যালোচনায় জরুরি বৈঠকে বসছেন বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। যে দশটি দফতরের প্রধান সচিবদের এ দিনের বৈঠকে ডাকা হয়েছে, তার মধ্যে রয়েছে জনস্বাস্থ্য ও কারিগরি, […]








