হাওড়া , ১১ ফেব্রুয়ারি:- মা ও ছেলে আত্মঘাতী হাওড়ার ব্যাঁটরায়। বৃহস্পতিবার সন্ধ্যের ঘটনা। পুলিশ সূত্রের খবর, মৃতা মমতা কুন্ডু ( ৫৮ ) ও তাঁর ছেলে আবির কুন্ডুর ( ২৭ ) দেহ দরজা ভেঙে উদ্ধার হয়। গায়ে কেরোসিন তেল ঢেলে এরা আত্মঘাতী হন বলে অনুমান করা হচ্ছে। ছেলে আবির শারীরিক প্রতিবন্ধী। পাশাপাশি তাঁর মানসিক প্রতিবন্ধকতা ছিল। এই নিয়েই হতাশা ছিল পরিবারে। এই কারণেই ঘটনা বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। পুলিশ দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। মমতাদেবীর স্বামী তপন পাশের ঘরেই ছিলেন। তিনি অবসরপ্রাপ্ত কর্মী। ব্যাঁটরার নরসিংহ দত্ত রোডের আবাসনে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। হাওড়া সিটি পুলিশের ডিসি সেন্ট্রাল বলেন, হতাশার কারণেই এরা সুইসাইড করেছেন বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।
Related Articles
লাল-হলুদের সিংহভাগ শেয়ার কিনতে চলেছে মিনার্ভার মালিক ।
স্পোর্টস ডেস্ক , ৯ জুলাই:- লাল-হলুদের অধিকাংশ শেয়ার কেনার ইচ্ছাপ্রকাশ করলেন মিনার্ভা অ্যাকাডেমির মালিক রঞ্জীত বাজাজ। ইতিমধ্যে এ ব্যাপারে তিনি কোয়েসের সঙ্গে কথা বলেছেন বলেও খবর। স্পোর্টিং রাইটস হাতে না পাওয়া পর্যন্ত ইস্টবেঙ্গল ক্লাবের ৭০ শতাংশ শেয়ার কোয়েসের হাতেই থাকবে। সেই শেয়ার কিনতে আগ্রহ প্রকাশ করেছে ২০১৭-১৮ মরশুমের আইলিগ জয়ী ক্লাব মিনার্ভা এফসি তথা মিনার্ভা […]
মেসি ম্যাজিকে ভর করে শেষ আটে বার্সা ।
স্পোর্টস ডেস্ক, ৯ আগস্ট:- রক্ষণ ভেদ করে মাটিতে গড়াগড়ি খেয়ে দুরন্ত গোলে দলকে জয় উপহার দিলেন এলএম টেন। সেই সঙ্গে নাপোলিকে ঘরের মাঠে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে তুললেন বার্সেলোনাকে। শনিবার রাতে ইতালির ক্লাব নাপোলিকে ৩-১ গোলে হারালো বার্সা । এর আগে অ্যাওয়ে ম্যাচে ১-১ স্কোরলাইনে ম্যাচ ড্র হয়েছিল । অ্যাওয়ে গোলের অ্যাডভান্টেজ নিয়ে ম্যাচে […]
কুখ্যাত দুষ্কৃতী বিশাল দাস জীবনতলায় তিনজন কে গুলি করে গ্রেফতার , চুঁচুড়ার বিষ্ণু খুনেও মূল অভিযুক্ত।
সুদীপ দাস , ৩ নভেম্বর:- টানা প্রায় ৩ সপ্তাহের বেশী অধরা থাকার পর সোমবার রাতে দঃ ২৪ পরগনার জীবনতলা থানা এলাকায় স্থানীয় বাসিন্দাদের হাতে ধরা পরে বিশাল দাস। চুঁচুড়ার কুখ্যাত দুষ্কৃতি বিশাল দাস গত মাসের ১০ তারিখ চুঁচুড়া রায়েরবেড়ে বাড়ির কাছ থেকে অপহরন করে নিয়ে যায় বিষ্ণু মালকে(২৩)। তারপর থেকে আর খোঁজ মেলেনি বিশালের। তদন্তে […]






