কোচবিহার ,১১ ফেব্রুয়ারি:- ভিক্টোরিয়া কাণ্ডের পরও জয় শ্রীরাম নিয়ে পিছু হঠতে নারাজ বিজেপি৷ বরং এই স্লোগানেই ফের মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধে রাজনৈতিক ফায়দা ঘরে তোলার চেষ্টা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ একই সঙ্গে স্পষ্ট করে দিলেন মেরুকরণের রাজনীতি করেই বাংলায় ক্ষমতা দখলের পথে হাঁটছেন তাঁরা৷ এদিন মমতাকে অমিত শাহ কটাক্ষ করে বলেন, ‘জয় শ্রী রাম বললে মমতা দিদি অপমানিত হন। গোটা বিশ্বের কোটি কোটি মানুষ আমাদের আরাধ্য রামকে স্মরণ করে গর্বিত হন। আপনার সমস্যা হয়, কারণ আপনি তোষণ করে বিশেষ সম্প্রদায়ের ভোট পেতে চান। জয় শ্রী রাম যারা বলেন তাদের ভোট নেই ? আমি আপনাদের কথা দিচ্ছি, ভোট শেষ হতে হতে মমতা দিদিও জয় শ্রী রাম হয়ে যাবেন’। এদিন শাহ বলেন, জয় শ্রী রাম বলায় বাংলায় ১৩০ জন বিজেপি কর্মীকে খুন করা হয়েছে। ক্ষমতায় এলে সেই খুনিদের খুঁজে বার করে জেলে ভরবে বিজেপি সরকার।
Related Articles
বিশ্ব পরিবেশ দিবসে রিষড়া থানায় বৃক্ষ রোপন করলেন পুলিশ কমিশনার হুমায়ুন কবির।
তরুণ মুখোপাধ্যায়, ৫ জুন:- বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে হুগলির রিষড়া থানায় এই দিনটি বৃক্ষরোপনের মধ্য দিয়ে উদযাপন করা হলো। চন্দননগর পুলিশ কমিশনারেটের রিষড়া থানার উদ্যোগে এই অনুষ্ঠানে থানা প্রাঙ্গনে বেশ কয়েকটি চারা গাছ রোপন করেন পুলিশ কমিশনারেটের প্রধান ডক্টর হুমায়ুন কবীর , রিষড়া পৌরসভার প্রশাসক বিজয় সাগর মিস্র। এছাড়াও এদিন এই অনুষ্ঠান থেকে বেশ কয়েকশো […]
ঝাড়গ্রাম জেলার জামবনি ব্লকের পড়শুলি গ্রামে দাপিয়ে বেড়াচ্ছে একটি দাঁতাল হাতি।
ঝাড়গ্রাম,১০ জানুয়ারি:- ঝাড়গ্রাম জেলার জামবনি ব্লকের কেঁদডাংরী গ্রাম পঞ্চায়েতের পড়শুলি গ্রামে একটি দাঁতাল বাড়ি বাড়ি গিয়ে খাওয়ারের সন্ধান করতে দেখা গেল শুক্রবার সকালে । স্থানীয় সূত্রে জানা যায় , প্রায় পনেরো কুড়ি দিন ধরে এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে একটি দাঁতাল হাতি । যেকোনো সময় জঙ্গল লাগোয়া পড়শুলী , অস্তি , মালবাঁধি , ঝুরকি , ভুরসা […]
মাধ্যমিকে ৬৯৪ নম্বর পেয়ে আরামবাগের মুখ উজ্জ্বল করলো কৌস্তভ।
মহেশ্বর চক্রবর্তী , ২০ জুলাই:- আরামবাগ শহর থেকে কয়েক কিলোমিটার দুরে একটি প্রত্যন্ত গ্রামে অবস্থিত কাপশীট হাইস্কুল। এই স্কুল থেকে এবার মাধ্যমিকে ৬৯৪ নম্বর পেয়ে পাশ করেছে কৌস্তভ কুন্ডু। তার এই সাফল্যে মুখ উজ্জ্বল হয়েছে স্কুল থেকে শুরু করে জেলাবাসী ও তার পরিবারের সদস্যদের। আরামবাগের একটি ছোট গ্রাম থেকে কৌস্বভ কুন্ডু মাধ্যমিকে এই রখম ফলাফল […]








