কোচবিহার, ৪ ফেব্রুয়ারি:- বৃহস্পতিবার কোচবিহার ১ নম্বর ব্লকের ঘুঘুমারি এলাকায় দেওয়াল লিখনে মনোনিবেশ করলেন কোচবিহার জেলার যুব মোর্চার সভাপতি অজয় সাহা। এখনো পর্যন্ত প্রার্থী তালিকা ঘোষণা হয়নি, কিন্তু নির্বাচন সামনে। যতই সোশ্যাল মিডিয়ায় প্রচার থাকুক না কেন পুরনো পন্থা অবলম্বন করতে পিছপা হচ্ছেন না বিজেপি। ইতিমধ্যেই মিহির গোস্বামীর তত্ত্বাবধানে নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের একাধিক এলাকায় দেওয়াল লিখনের কাজ শুরু হয়েছে। এবার কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূলের দুর্গ হিসেবে খ্যাত ঘুঘুমারিতেও দেওয়াল লিখনের কাজ শুরু হল। অজয় সাহা বলেন, আমরা প্রার্থীর নাম দেওয়াল লিখনের ক্ষেত্রে ব্যবহার করছি না। কিন্তু পদ্মফুলকে মানুষের মাঝে পৌঁছে দেওয়ার জন্য দেয়াল লিখন একটি অনবদ্য পদ্ধতি। চলতি বছর কোচবিহার জেলায় নয়টি বিধানসভা কেন্দ্রের নয়টিতে জয়লাভ করার লক্ষ্যমাত্রা রয়েছে বিজেপির। তাই প্রথমদিন থেকেই কাজ শুরু করে নিজেদের জায়গা তৈরি করে নিতে বদ্ধপরিকর বিজেপি নেতৃত্ব।
Related Articles
রাতের অন্ধকারে নক্কারজনক কাণ্ড, থানায় অভিযোগ দায়ের পশুপ্রেমীদের।
হাওড়া, ২৬ জুন:- রাত হলেই লাঠি হাতে ঘুরছে একদল বাইকবাহিনী। না কোনও দুষ্কৃতী ধরতে নয়, এলাকার পথ কুকুরদের মারধর করে এলাকাছাড়া করতে কার্যত কোমর বেঁধে পথে নেমেছেন এরা। অবলা পশুদের উপর হামলা চালিয়ে এলাকার কিছু যুবক রীতিমতো ‘গ্যাং’ তৈরি করে নক্কারজনক এই ঘৃণ্য কাজ করছে বলে অভিযোগ উঠেছে। হাওড়ার লিলুয়ার শান্তিনগরের এমন চাঞ্চল্যকর ঘটনায় কার্যত […]
ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে বিনা পয়সায় গৃহ শিক্ষকতা গোঘাটের সফিকের।
হুগলি, ২১ সেপ্টেম্বর:- বিনা পয়সার ডাক্তার দেখা গেলেও বিনা পয়সার শিক্ষক সচরাচর দেখা যায় না। কিন্তু ব্যতিক্রম ঘটনার সাক্ষী হুগলির গোঘাট গ্রামের মানুষ। ১৪ বছর ধরে বিনা পারিশ্রমিকে পড়াচ্ছেন গৃহ শিক্ষক শেখ আব্দুল সফিক। তিনি আবার বিশেষ চাহিদা সম্পন্ন। কেবল সমাজের ভবিষ্যৎ গড়ার নেশায় এবং শিক্ষকতার টানেই শারীরিক বাধা, আর্থিক বাধা উপেক্ষা করে গৃহশিক্ষকতা করে […]
গানে , কবিতায় এবং চিকিৎসা বিদ্যায় সাবলীল ডাঃ এস , কে, ভট্টাচার্য্য।
তরুণ মুখোপাধ্যায় , ১ জুলাই:- করোনা নিয়ে আমাদের এত ভয় পেলে চলবে না । এই রোগকে সঙ্গে নিয়ে আমরা বাঁচতে পারি , তবে এর জন্য বেশ কিছু নিয়ম আমাদের মেনে চলতে হবে । পরিমিত খাওয়া , ফ্রী হ্যান্ড এক্সারসাইজ , মন ভালো রাখার জন্য গান শোনা , সোশ্যাল ডিসটেন্স মেইনটেইন করা এবং নিজেদের পরিষ্কার রাখা […]








