শিলিগুড়ি, ৪ ফেব্রুয়ারি:- বৃহস্পতিবার চারদিনের উত্তরবঙ্গ সফর সেড়ে কলকাতা ফিরলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন দুপুরে উত্তরকন্যা থেকে সড়ক পথ দিয়ে সোজা চলে আসেন বাগডোগরা বিমানবন্দরে। এরপর বিমানে করে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন। প্রসঙ্গত চলতি মাসের ১ তারিখে উত্তরবঙ্গ সফরে আসেন তিনি। এরপর শিলিগুড়ির বাঘা যতীন পার্কে উত্তরবঙ্গ উৎসবের উদ্বোধন করে উত্তরকন্যাতে রাত্রিযাপন করেন। এরপর ২ তারিখে হেলিকপ্টারে করে ফালাকাটাতে গিয়ে গণবিবাহ কর্মসূচিতে যোগ দেন। এবং ৩ তারিখ আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলার কর্মীদের নিয়ে কর্মীসভা করেন। এবং গতকালই শিলিগুড়িতে ফিরে আসেন। এরপর এদিন কলকাতায় ফিরে যান।
Related Articles
কাটমানির টাকা না দেওয়ায় ঠিকাদারকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।
হুগলি, ২৯ মে:- তোলা না দেওয়ায় এক ঠিকাদারকে মারধরের অভিযোগ উঠল আরামবাগের তিরোল পঞ্চায়েতের এক তৃণমূল সদস্যের বিরুদ্ধে। গত ২৫ তারিখ ঘটা আরামবাগের হিয়াদপুরের ওই ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছিল। মঙ্গলবার হুগলির জেলাশাসকের কাছে অভিযোগ জমা দিলেন ফরিদুল খান নামে প্রহৃত ঠিকাদার। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, হুগলি জেলা পরিষদের তত্ত্বাবধানে চলা পথশ্রী ৩ প্রকল্পে […]
নাশকতা রুখতে প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে রাজ্যজুড়ে সতর্কতামূলক ব্যবস্থা।
কলকাতা, ২২ জানুয়ারি:- সাধারণতন্ত্র দিবস উপলক্ষে সেজে উঠছে রাজ্য। তবে শুধু উৎসবের প্রস্তুতি নয়, নাশকতা রুখতেও গোটা দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গ জুড়ে বিশেষ সর্তকতা মূলক ব্যবস্থা নিয়েছে প্রশাসন। ২৩ শে জানুয়ারি সোমবার থেকে ২৬ শে জানুয়ারী বৃহস্পতিবার পর্যন্ত বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকছে রাজ্য জুড়ে। কলকাতায় রেড রোডে সাধারণতন্ত্র দিবসে কুচকাওয়াজ অনুষ্ঠানে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে গোটা রেড […]
গ্রেফতার বাংলাদেশী কুখ্যাত জলদস্যু।
বসিরহাট, ২৪ আগস্ট:- বাংলাদেশ থেকে পালিয়ে আসা কুখ্যাত জলদস্যু কে গ্রেপ্তার কোরলো বসিরহাট থানার পুলিশ। জানা যায় ধৃত ওই কুখ্যাত জলদস্যু জনাব ভারত-বাংলাদেশ সীমান্তে সুন্দরবনের মাছ ধরতে যাওয়া মৎস্যজীবীদের আটকে রেখে মুক্তিপণ আদায় করত। গত কয়েক মাস আগে বাংলাদেশের কালিন্দী নদীতে মাছ ধরতে যাওয়া এক মৎস্যজীবীর নৌকা আটকে রেখে কয়েক লক্ষ টাকা মুক্তিপণ আদায় করার […]





