হাওড়া , ৬ অক্টোবর:- একুশের বিধানসভা ভোট আসতে এখনও কয়েক মাস বাকি। এরমধ্যেই বিরোধী শিবির ছেড়ে তৃণমূলে যোগ দিলেন প্রায় ২ হাজারেরও বেশি কর্মী সমর্থক। মঙ্গলবার দুপুরে হাওড়ার বেতড়ে দলীয় কার্য্যালয়ের সামনে এক অনুষ্ঠানে এরা বিভিন্ন দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। এদের হাতে দলের পতাকা তুলে দেন রাজীব বন্দ্যোপাধ্যায়, লক্ষ্মীরতন শুক্লা সহ দলের শীর্ষ নেতৃত্ব। বিধায়ক গুলশন মল্লিক, দলের বর্ষীয়ান নেতা প্রাক্তন ব্লক সভাপতি সুপ্রীতি চট্টোপাধ্যায় সহ তৃণমূলের প্রাক্তন কাউন্সিলররা এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তৃণমূল সূত্রের খবর, এদিন মধ্য হাওড়া, শিবপুর, দক্ষিণ হাওড়ার বিভিন্ন ওয়ার্ড থেকে সিপিএম, কংগ্রেস ও বিজেপি থেকে নেতা কর্মী সমর্থকেরা তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে এরা তৃণমূলে যোগ দিলেন।
Related Articles
কাজ শুরু রাজ্য নির্বাচন কমিশনের অভিযোগ জানানোর পোর্টাল।
কলকাতা, ১০ ডিসেম্বর:- কাজ শুরু করেছে রাজ্য নির্বাচন কমিশনের অভিযোগ জানানোর পোর্টাল। কলকাতা পুরভোটে আমজনতার অভিযোগ শোনার জন্য কমিশন এবারই প্রথম ইলেকশন গ্রিভেন্স সিস্টেম চালু করেছে। গত পঁচিশে নভেম্বর বিজ্ঞপ্তি প্রকাশের সঙ্গে সঙ্গেই নির্বাচন কমিশনার শ্রী সৌরভ দাস তা চালু করেছিলেন। এই ব্যবস্থার মাধ্যমে অভিযোগ এর নিষ্পত্তি হল কিনা তাও অভিযোগকারী জানতে পারবেন। এ পর্যন্ত […]
বাঁশবাড়িয়া পৌরসভার প্রাক্তন পৌরপ্রধানের স্বামী সহ গ্রেপ্তার ৪।
সুদীপ দাস , ১৭ মে:- টানা কয়েকদিন ফেরার থাকার পর অবশেষে গ্রেপ্তার সত্যরঞ্জন শীল (সোনা)। ঘটনায় সত্যরঞ্জনের দেহরক্ষী সুমন বন্দ্যোপাধ্যায় সহ আরও দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত চারজনকেই আগামীকাল চুঁচুড়া আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে খবর। গত ১১ই মে বাঁশবেড়িয়া পুরসভার তৎকালীন প্রশাসনিক কমিটির সদস্য তথা বর্তমান পুরপ্রশাসক আদিত্য নিয়োগী গুলিবিদ্ধ হন চুঁচুড়া থানার […]
দুধের গাড়ি উল্টে মৃত ১ , জখম ৫।
হাওড়া , ৯ জুলাই:- নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল দুধের ক্যান বোঝাই ছোট হাতি গাড়ি। বৃহস্পতিবার সকালে লিলুয়ার জয়পুর বিল সংলগ্ন সিসিআর ব্রিজের কাছে ঘটনাটি ঘটে। গাড়িতে ছিলেন বেশ কয়েকজন। এদের মধ্যে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। জানা যায় ৬ নম্বর জাতীয় সড়ক ধরে ব্যান্ডেল থেকে দুধের গাড়িটি আসছিল হাওড়ায়। কোনওভাবে গাড়ির চাকা স্লিপ করে পাল্টি খেয়ে […]







