কলকাতা , ৩১ জানুয়ারি:- তৃণমূল কংগ্রেস নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগামীকাল তিন দিনের সফরে উত্তরবঙ্গ যাচ্ছেন। দুপুরের বিমানে কলকাতা থেকে বাগডোগরা পৌঁছে সেখান থেকে তিনি শিলিগুড়ির বাঘাযতীন পার্কে গিয়ে উত্তরবঙ্গ উৎসবের সূচনা করবেন। এরপরে উত্তরকন্যা’-র কন্যাশ্রী বাংলোতে রাত্রি বাস করে মঙ্গলবার আলিপুর দুয়ারে একটি গণবিবাহের অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। বুধবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের বুথস্তরের কর্মীদের নিয়ে দলনেত্রীর একটি সভা করার কর্মসূচি রয়েছে। ওই দিনই শিলিগুড়ি হয়ে কলকাতায় ফিরে আসার আগে গোর্খা জনমুক্তি মোর্চার নেতৃত্ব সঙ্গেও তিনি আলাদা ভাবে বৈঠক করতে পারেন বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। উল্লেখ্য দলনেত্রীর এই সফরের মধ্য দিয়েই তৃণমূল কংগ্রেস নির্বাচনী প্রচার শুরু করবে বলে আগেই জানিয়েছে।
Related Articles
আজাদী কা অমৃত মহোৎসব উপলক্ষ্যে আকাশবাণী কলকাতার আঞ্চলিক সংবাদ বিভাগের বিশেষ ক্যুইজ প্রতিযোগিতা
কলকাতা, ২০ আগস্ট:- দেশ জুড়ে ৭৫তম স্বাধীনতা দিবস উৎসাহ উদ্দীপনায় উদযাপিত হচ্ছে। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অধীনস্থ আকাশবাণী কলকাতার আঞ্চলিক সংবাদ বিভাগ এই উপলক্ষ্যে বিশেষ ক্যুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে। প্রতি বুধবার ‘স্বাধীনতার অমৃত মহোৎসব ক্যুইজ’ উপলক্ষ্যে শ্রোতাদের সন্ধ্যে ৭টা৫০-এর স্থানীয় সংবাদে একটি প্রশ্ন করা হচ্ছে।প্রথম দিনেই, শ্রোতাদের কাছ থেকে বিপুল সাড়া মিলেছে এই উদ্যোগে। […]
করোনা সংক্রমণ রুখতে হাওড়ার কন্টেনমেন্ট জোনে কড়া নজরদারি পুলিশের।
হাওড়া, ১৭ জুন:- করোনা সংক্রমণ রুখতে হাওড়ার কন্টেনমেন্ট জোনগুলিতে আজ থেকে কড়া নজরদারি শুরু করল পুলিশ। এলাকাগুলি চিহ্নিত করে নাকা চেকিং চলছে। কোথাও গার্ডরেল দিয়ে যান নিয়ন্ত্রণ করা হচ্ছে। করোনা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনতেই হাওড়ায় কন্টেনমেন্ট জোনের তালিকা প্রকাশ করা হয়েছে। সেখানে কঠোর প্রশাসন। হাওড়ায় ক্রমশ কমছে করোনা সংক্রমণের হার। তার মধ্যেও এই জেলায় দৈনিক […]
লকডাউনে স্তব্ধ কলকাতা ! ‘কোনওদিন ভাবিনি আমার শহরকে এই অবস্থায় দেখবো’, লিখলেন সৌরভ।
প্রদীপ সাঁতরা,২৫ মার্চ:- কোনওদিন ভাবিনি আমার শহরকে এই অবস্থায় দেখব’। লকডাউনে কলকাতার চেহারা সোশ্যাল মিডিয়ায় একথা লিখেছেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কলকাতায় একজনের মৃত্যুর পর কলকাতা সহ প্রায় গোটা পশ্চিমবঙ্গেই ঘোষণা করা হয়েছে লকডাউন। সোমবার বিকেল পাঁচটা থেকে লকডাউন শুরু হয়েছে। এই পরিস্থিতিতে কলকাতার বুকে স্তব্ধতা দেখে নিজের সেই প্রিয় শহরের শুনশান […]






