হুগলি , ২৮ জানুয়ারি:- পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে রিষড়া তৃণমূলের উদ্যোগে রিষড়ায় বিক্ষোভ দেখালো তৃণমূল। দিনদিন যেভাবে পেট্রোল ডিজেলের দাম বাড়ছে তাতে সমস্যায় পড়ছে সাধারণ মানুষ। সেই পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে রিষড়া বাগখাল এলাকায় পেট্রোল পাম্প এলাকায় প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি পালন করলো তৃণমূল দলের নেতা কর্মীরা। এদিন এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন পুরসভার পুরপ্রশাসক বিজয় সাগর মিশ্র,উপ পুরপ্রশাসক জাহিদ হাসান খান, কো-অডিনেটার মনোজ গোস্বামি, সন্ধ্যা দাস, তাপস সরখেল ও তৃণমূলের মহিলা নেত্রী রীনা ঘোষ সহ তৃণমূলের অনন্য নেতা কর্মীরা।
Related Articles
তহবিলের টাকায় করা হচ্ছে না কাজ , জেলাশাসকের কাছে অভিযোগ লকেটের।
সুদীপ দাস, ১৮ এপ্রিল:- নিজের সাংসদ তহবিলের টাকায় কাজ করতে দেওয়া হচ্ছে না। এই অভিযোগ তুলে সোমবার বিকেলে হুগলীর জেলাশাসকের স্বারস্থ হলেন হুগলীর বিজেপি সাংসদ লকেট চ্যাটার্জী। এদিন বিকেল চারটে নাগাদ কাজ না হওয়া প্রায় সাড়ে তিন কোটি টাকার কাজের হিসেব নিয়ে সাংসদ চুঁচুড়ায় হুগলীর জেলাশাসক দপ্তরে আসেন। সেখানে জেলাশাসক দীপাপ্রীয়া পি-এর সাথে রুদ্ধদ্বার বৈঠক […]
করোনার দাপটে নীলের আকাশে কালো মেঘ !
সুদীপ দাস,১২এপ্রিল:- আজ ২৯শে চৈত্র। নীল পুজো। শাস্ত্রমতে আজই শিব-দূর্গার বিবাহের দিন। হিন্দুধর্মাবলম্বীরা আজকের দিনে সন্তানদের মঙ্গল কামনায় নীলকন্ঠ বাবার মাথায় জল ঢালেন। কিন্তু এবারের করোনা আতঙ্ক সেই নীল পুজোর উৎসবেই জল ঢেলেছেন। শৈবতীর্থ তারকেশ্বরের পাশাপাশি জেলার বিভিন্ন শিব মন্দিরেই একই ছবি। চুঁচুড়ার প্রাচীনতম শিব মন্দির ষন্ডেশ্বরতলার মন্দির। আনুমানিক সাড়ে পাঁচশো বছরের পুরনো এই […]
শ্রীরামপুর লোকসভায় সিপিআইএম প্রার্থী দীপ্সিতার সঙ্গে প্রচারে সুজন।
হুগলি, ১৫ এপ্রিল:- হুগলি জেলার শ্রীরামপুর লোকসভার সিপিআইএমের প্রার্থী দীপ্সিতা ধরের সমর্থনে, প্রচারে নামলেন সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী। নবগ্রমের পাঠচক্র থেকে দীপ্সিতার সমর্থনে প্রচার মিছিল শুরু হয়। প্রায় দুই শতকের বেশি কর্মী সমর্থকদের নিয়ে নবগ্রামের বিভিন্ন রাস্তা ধরে প্রায় ৩ কিমি রাস্তা ধরে চলে মিছিল। হুড খোল টোটোতে দীপ্সিতার সঙ্গে সুজন চক্রবর্তী […]










