সুদীপ দাস , ২৪ জানুয়ারি:- গত ২০ তারিখ চন্দননগরে শুভেন্দু অধিকারীর সভার আগে অনুষ্ঠিত মিছিলে গোলি মারো স্লোগানকে কেন্দ্র করে গ্রেপ্তার করা হয় বিজেপির হুগলি সংগঠনিক জেলা যুব সভাপতি সুরেশ সাউ, স্বাস্থ্য সেলের কনভেনার রবীন ঘোষ এবং যুব মোর্চার ব্যান্ডেল মন্ডল সভাপতি প্রভাত গুপ্তাকে। বিজেপির দাবী ঘটনার ২৪ ঘন্টা আগেই কলকাতায় তৃণমূলের শান্তি মিছিলে একই স্লোগান উঠলেও কারোর বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়া হয়নি। তাই পুলিশ-প্রশাসনের দ্বিচারীতার অভিযোগ তুলে সরব হয়েছে বিজেপি। আজ তাঁরা হুগলির বিভিন্ন থানার সামনে বিক্ষোভে সামিল হলো। চুঁচুড়া থানার সামনে দুপুর ১২টা থেকে শুরু হয় বিক্ষোভ। বিজেপির বক্তব্য গোলি মারো স্লোগানের জন্য কেনো খুনের চেষ্টার মামলা রুজু করা হলো ?
Related Articles
সাইকেল চেপে বিদেশ ভ্রমণের নেশায় ফ্রান্স থেকে ভারতে এলেন দম্পতি
হুগলি,৭ ফেব্রুয়ারি:- সাইকেল চেপে বিদেশ ভ্রমণের নেশায় ফ্রান্স থেকে ভারতে এলেন দম্পতি।শুক্রবার দুর্গাপুর হাইওয়ের উপর এমন ছবি ধরা পড়লো আমাদের ক্যামেরায়।ফ্রান্স থেকে ভারত ভ্রমণে এসেছেন ফ্রান্সের দম্পতি।সাইকেল চালিয়ে সমস্ত জায়গায় ঘোরা তাদের নেশা।মুম্বাই,কোচি,কন্ন্যাকুমারী সহ বিভিন্ন জায়গায় সাইকেল চালিয়ে ইতিমধ্যে ঘুরে ফেলেছেন ফ্রান্সের এই দম্পতি।বাংলার মানুষের অথিতিয়তায় খুবই খুবই ফ্রান্সের দম্পতি। Post Views: 491
পোলিও ক্যাম্পে শিশুকে ‘ভুল’ ওষুধ দেওয়ার অভিযোগ তুলে আশা কর্মীদেরই আটকে রাখলেন গ্রামবাসীরা।
হাওড়া, ২৫ নভেম্বর:- পোলিও ক্যাম্পে শিশুকে ‘ভুল’ ওষুধ দেওয়ার অভিযোগ তুলে আশা কর্মীদেরই তালা বন্ধ করে আটকে রাখলেন গ্রামবাসীরা। হাওড়ার জগৎবল্লভপুরের মাজু এলাকায় ওই ঘটনা ঘটে। চার মাসের বাচ্চা ওই শিশুকে এরপর সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক জানিয়ে দেন শিশুটি সুস্থ রয়েছে। এদিন আশা কর্মীদের প্রায় এক ঘন্টার উপর তালা বন্ধ করে রেখে দেন […]
স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে ব্যাংক ঋণ প্রাপ্তির পরিমান ১০ কোটি ছাড়ালো।
কলকাতা, ৩০ আগস্ট:- রাজ্য সরকারের স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে ব্যাংক ঋণ প্রাপ্তির পরিমাণ ১০ কোটি ছাড়াল। প্রকল্প চালু হওয়ার পর থেকে এই এ পর্যন্ত জমা পড়া প্রায় ৮০ হাজার আবেদনের মধ্যে শ তিনেক পড়ুয়ার ঋণের আবেদন অনুমোদন করে ব্যাঙ্কগুলি। এই পরিমাণ ঋণ দিয়েছে বলে উচ্চশিক্ষা দপ্তরের তরফে জানা গেছে। ইতিমধ্যেই কলেজ বিশ্ববিদ্যালয় ও কারিগরি শিক্ষা […]









