হুগলি , ১৭ জানুয়ারি:- হুগলি জেলার কোতরং ২ নম্বর কলোনী বাজার এলাকায় বিজেপির লাগানো ব্যানারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিজেপির কেন্দ্রীয় নেতাদের ছবিতে কালি লেপে দেওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়।এদিন সকালে দেখা যায় ২ নম্বর কলোনী বাজার এলাকা সহ ধাসরা পেট্রোল পাম্প এলাকার বিভিন্ন জায়গায় বিজেপির লাগানো ব্যানারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, জেপি নাড্ডা ও অমিত শাহ এর ছবিতে লেপে দেওয়া হয়েছে কালো কালি। এরপর চাঞ্চল্য ছড়ায় এলাকায়। বিজেপির অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা রাতের অন্ধকারে এই ঘটনা ঘটিয়েছে।
Related Articles
হাওড়া জেলাজুড়ে ছোটদের নৃত্য ও গানে রঙিন বসন্ত উৎসব ।
হাওড়া,৮ মার্চ :- ফাল্গুন বিদায় বেলায় বসন্ত উৎসবে মেতে উঠলো জেলার বিভিন্ন প্রান্ত। আবির রাঙ্গা হয়ে উঠলো শ্যামল সবুজ রবিবার। বাইনান তরুণ সংঘ প্রাঙ্গনে ক্রান্তি-র বসন্ত উৎসব ছিল আবির ময়। বাসন্তী রঙের শাড়ি পড়ে ‘কোথাও আমার হারিয়ে যাবার নেই মানা’ গানে তরুণ-তরুণীদের পাশাপাশি ছোটদের নৃত্য এলাকায় প্রাক দোলের আনন্দ ভরিয়ে দেয়। জগৎবল্লভপুর হাজরা পাড়া […]
বালকের বুদ্ধির মারপ্যাঁচে মাঞ্জা সুতোয় আটকে থাকা পাখি উদ্ধার।
হাওড়া, ২১ আগস্ট:- হাওড়ায় বালির রবীন্দ্র ভবন সংলগ্ন এলাকায় গত দু’দিন ধরে গাছের উঁচু মগডালে ঘুড়ির মাঞ্জা সুতোয় আটকে ঝুলছিল একটি শালিক পাখি। সেই সুতো পাখিটির ডানায় এবং পায়ে এতোটাই জড়িয়ে যায় যে পাখিটি কোনভাবেই সেখান থেকে বেরতে পারছিল না। গাছটা খুব উঁচু হওয়ায় এলাকার লোকজন গাছে উঠে পাখিটিকে মুক্ত করতে পারছিলেন না। অবশেষে ছোট্ট […]
বিভিন্ন জেলায় ৩৫ টি উদ্বাস্তু কলোনির বাসিন্দাদের জমির মালিকানা দেওয়ার উদ্যোগ নিলো সরকার।
কলকাতা, ১৩ জুলাই:- রাজ্য সরকার বিভিন্ন জেলার আরও ৩৫ টি উদ্বাস্তু কলোনির বাসিন্দাদের শর্তসাপেক্ষে জমির মালিকানা দেওয়ার উদ্যোগ গ্রহণ করছে। কলকাতা সংলগ্ন হাওড়া উত্তর ২৪ পরগনার এই উদ্বাস্তু কলোনিতে শীঘ্রই সমীক্ষার কাজ শুরু হবে। উদ্বাস্তু কলোনির বাসিন্দাদের জমির শর্ত সাপেক্ষ মালিকানাদেওয়ার কাজ ইতিমধ্যেই বেশ কিছুটা এগিয়েছে। গত দেড় বছরে ২০৯ টি উদ্বাস্তু কলোনির বাসিন্দাদের মধ্যে […]






