সুদীপ দাস , ১৩ জানুয়ারি:- পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসা শুধু ভোট হওয়ার অপেক্ষা, দাবী উত্তরপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী ক্ষেশব প্রসাদ মৌর্য্যের। আজ হুগলির সপ্তগ্রাম বিধানসভায় কৃষক সুরক্ষা অভিযান কর্মসুচিতে আসেন কেশব প্রসাদ। প্রথমে তিনি মহানাদ বাজারতলা থেকে হুডখোলা গাড়িতে করে এক মিছিলে অংশগ্রহন করেন। মিছিল মহানাদের ঐতিহাসিক কালি মন্দিরে যায়। সেখানে কেশববাবু পুজো দেন। এরপর তিনি মিছিল করে মহানাদ শিব মন্দিরে আসেন। সেখানে পুজো দেওয়ার পর তাঁর কনভয় উপস্থিত হয় সুলতানগাছায়। সেখানে ৫ জন কৃষকের বাড়ি থেকে তিনি ভিক্ষা স্বরূপ চাল সংগ্রহ করেন। এরপর সেখানেই তিনি এক কৃষকের বাড়িতে দুপুরের আহার সারেন। এদিন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন বাংলায় ২০০-র বেশী আসন নিয়ে বিজেপি ক্ষমতায় আসছে। বিজেপির ক্ষমতায় আসা এখন শুধু ভোটের অপেক্ষা। রাজ্যে তৃণমূল ভয় পেয়ে গেছে। তাই দিকে দিকে আমাদের কর্মসুচির পথে বিক্ষোভ দেখাচ্ছে। মঙ্গলবার হুগলির গোঘাটের বিক্ষোভ প্রসঙ্গে মত কেশব প্রসাদের।
Related Articles
তৃণমূলের রক্তদান শিবিরে অরূপ।
হাওড়া ,৩০ মে:- শনিবার হাওড়ার লিলুয়ার ভট্টনগরে হাওড়া জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। ওই শিবিরে উপস্থিত ছিলেন হাওড়া জেলা সদর তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা মন্ত্রী অরূপ রায়। তিনি বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই এই কর্মসূচি।লকডাউনের জন্য চারিদিকে রক্তদান শিবির বন্ধ। তার জন্য ব্ল্যাড ব্যাঙ্কে রক্তের ঘাটতি দেখা দিয়েছে। তাই […]
মহালয়ার আগে হাওড়ায় গঙ্গার ঘাটের ভাঙাচোরা অংশের মেরামত।
হাওড়া, ১৩ অক্টোবর:- রাত পোহালেই আগামীকাল শনিবার মহালয়া। পিতৃপক্ষের অবসানে দেবীপক্ষের সূচনা। এই উপলক্ষে হাওড়ার বিভিন্ন ঘাটেও মহালয়ার ভোর থেকেই তর্পণের জন্য আসবেন বহু মানুষ। ঘাটে যাতে কোনও দুর্ঘটনা না হয় তারজন্য এবার আগাম সতর্কতা নিল পুরনিগম। পুরনিগমের প্রাক্তন কাউন্সিলর শৈলেশ রাই শুক্রবার সকালে রামকৃষ্ণপুর ঘাটে হাজির হয়ে এবিষয়ে নজরদারি করেন। ঘাটের ভাঙাচোরা অংশের মেরামত […]
হাওড়া শহরের বাজারগুলিতেও নজর রেখেছে পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ (ইবি)।
হাওড়া , ৭ সেপ্টেম্বর:- হাওড়ার বাজার গুলিতে এখনও পর্যন্ত আলু ও পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে আসেনি। বিভিন্ন জায়গায় বিভিন্ন বাজারে এখনও চড়া দামে তা বিক্রি করছে কিছু অসাধু বিক্রেতা। বাজারে আলু ও পেঁয়াজের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে হাওড়ার বিভিন্ন বাজারেও অভিযান চালাচ্ছে হাওড়া সিটি পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ(ইবি)। রবিবার এই উদ্দেশ্যে অভিযান চালায় ইবি। ওইদিন হাওড়ার একাধিক বাজারে […]




