হুগলি , ১১ জানুয়ারি:- কয়লা পাচার কাণ্ডে কানাইপুর শাস্ত্রীনগর এলাকায় প্রায় দশ ঘন্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদ করার পর ইডির অফিসাররা বেরিয়ে গেলেন অমিত সিং ও নিরজ সিংয়ের বাড়ি থেকে।এদিন সকাল থেকে প্রায় দশ ঘন্টা ধরে অমিত সিং ও নিরজ সিংয়ের বাড়ির পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদের পর বেশকিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করে নিয়ে গেছে বলে জানতে পারা যাচ্ছে। মূলত কয়লা পাচার কাণ্ডে লালা যোগের সন্ধান পাওয়া যায় কানাইপুর শাস্ত্রীনগর এলাকায়। এর আগে এই বাড়িতে হানা দিয়েছিল সিবিআই। আজ আবার ইডির প্রতিনিধিরা হানা দেয়। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর বেশকিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করে নিয়ে গেছে এই বাড়ি থেকে। তবে ইডি অফিসাররা এই বিষয়ে মুখ খুলতে চায়নি।
Related Articles
তৃণমূল কাউন্সিলরের টুরিস্ট প্যাকেজ পছন্দ না হওয়ায় ট্রাভেল এজেন্সিতে চড়াও দলের কর্মীরা।
সুদীপ দাস, ২৭ ডিসেম্বর:- তৃণমূল কাউন্সিলরের ট্যুরিস্ট প্যাকেজ না পসন্দ। ট্রাভেল এজেন্সিতে চড়াও তৃণমূল কর্মীরা। ঘটনায় আতঙ্গিক ওই ট্রাভেল এজেন্সির পরিবার। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। মঙ্গলবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে চুঁচুড়ার ফুলপুকুরে। ঘটনাপ্রসঙ্গে জানা যায়, দিনকয়েক আগে চন্দননগরের ২৭নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিনয় কুমার সাউ এবং চাঁপদানির এক প্রোমোটার মোট ১০জন আড়াই লাখ টাকার প্যাকেজে […]
রাজ্যে ষষ্ঠ দফা নির্বাচনে ৪৩ আসনে ৩০৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।
কলকাতা , ২০ এপ্রিল:- আগামী ২২ এপ্রিল রাজ্যে ষষ্ঠ দফা নির্বাচন অনুষ্ঠিত হবে। ঐ দিন ৪৩ আসনে ৩০৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। ষষ্ঠ দফায় মোট ভোটারের সংখ্যা ১কোটি ৩ লক্ষ ৮৭ হাজার ৭৯১ জন। তার মধ্যে পুরুষ ভোটার ৫৩২১৩৮৫, মহিলা ভোটার ৫০৬৬১৫০। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ২৫৬ জন। সার্ভিস ভোটারের সংখ্যা ২২১৫৬, এনআরআই ভোটার ১৫ […]
রাজ্যসভার নির্বাচনে তৃণমূলের দুই প্রার্থীর মনোনয়ন পেশ।
কলকাতা, ১৩ ফেব্রুয়ারি:- রাজ্যসভার আসন্ন নির্বাচনের জন্য তৃণমূল কংগ্রেসের দুই প্রার্থী সুস্মিতা দেব ও নাদিমূল হক আজ মনোনয়ন জমা দিয়েছেন। আজ বিধানসভা ভবনে এসে তাঁরা রাজ্য বিধানসভার সচিব তথা রাজ্যসভা নির্বাচনের রিটার্নিং অফিসারের কাছে নিজেদের মনোনয়নপত্র জমা দেন। সঙ্গে ছিলেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, অরূপ বিশ্বাস, সাংসদ ডেরেক ও’ব্রায়েন, সরকার পক্ষের মুখ্য সচেতক নির্মল ঘোষ, উপ […]








