হুগলি , ১১ জানুয়ারি:- দুয়ারে সরকার ক্যাম্পে কন্যাশ্রী না পাওয়ায় বিক্ষোভ ছাত্রীদের। হরিপালের নালিকুল কিঙ্করবাটি কৃষি উচ্চ বিদ্যালয়ে দুয়ারে সরকারের ক্যাম্প হয় সোমবার। সেই ক্যাম্পে গিয়ে পোস্টার হাতে বিক্ষোভ শুরু করে ছাত্রীরা ।তাদের অভিযোগ ২০১৯ সালের এপ্রিল মাসে কন্যাশ্রীর জন্য আবেদন করেছিলো তারা। বিক্ষোভকারী ছাত্রী মাম্পি মাল বলেন, যখন উচ্চমাধ্যমিক পড়ি তখন কন্যাশ্রীর জন্য আবেদন করি আমরা ৫১ জন ছাত্রী। বর্তমানে আমরা কলেজে দ্বিতীয় বর্ষে পড়ি। এখনো কন্যাশ্রী পাইনি। ব্লক থেকে জেলা বিধায়ক থেকে শিক্ষা দপ্তর সর্বত্র ঘুরেছি, যেখানেই গেছি বলছে টেকনিক্যাল ফল্টের কারনে হচ্ছে না। আবার কখনো বলেছে একমাস পর হবে। সেই একমাস এখনো হয়নি। দুয়ারে সরকারে প্রথম দুটো ক্যাম্পেও আমরা আবেদন জানিয়েছি সেখানেও কোনো লাভ হয়নি। তাই আজ স্কুলে আজ তৃতীয় ক্যাম্পে আমরা বিক্ষোভ দেখিয়েছি। এই ঘটনায় অবশ্য সরকারি তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া না গেলেও জেলা প্রশাসন সূত্রে খবর এই সমস্য ব্যাঙ্কের। খুব শীঘ্রই ছাত্রীরা কন্যাশ্রীর টাকা পেয়ে যাবে।
Related Articles
জিতলে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের ওপর নজর দেবেন চাঁপদানির বিজেপি প্রার্থী দিলীপ সিং।
হুগলি , ২১ মার্চ:- চাঁপদানি বিধানসভায় আমি জিতলে শিক্ষা, কর্মসংস্থান এবং স্বাস্থ্যের ব্যাপারে সবার আগে নজর দেবো আজ শ্রীরামপুরের নওগাঁ মোড় থেকে ছোট বেলু পর্যন্ত এক বিশাল পদযাত্রা করে এভাবেই তার বক্তব্য পেশ করলেন চাঁপদানি কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ সিং। দিলীপ বাবু বললেন যেভাবে বিগত ১০ বছর ধরে এই রাজ্যের সন্ত্রাসের একটা আবহ সৃষ্টি হয়েছে […]
বাম ছাত্র ও যুব সংগঠনের ডাকে নবান্ন অভিযান ঘিরে রণক্ষেত্র , আগামীকাল রাজ্য জুড়ে ১২ ঘণ্টা ধর্মঘটের ডাক বামেদের।
রিঙ্কা পাত্র , ১১ ফেব্রুয়ারি:- বিরাট ব্যারিকেড সিঙ্ঘু সীমানার মতো গুঁড়িয়ে দেবে বাম যুব ছাত্ররা। এমনই হুঁশিয়ারি বাম নেতাদের। কলকাতা থেকে সিপিআইএম ও বাম দলগুলির। শাখা সংগঠনের নবান্ন অভিযান ঘিরে উত্তেজনা তুঙ্গে। এদিকে সকাল থেকেই হাওড়ায় রাজ্য প্রশাসনিক কার্যালয় ঘিরে হই হই পরিস্থিতি। পাঁশকুড়া পূর্ব কেন্দ্রের সিপিআইএম বিধায়ক ইব্রাহিম আলি ও বাম সমর্থকরা নবান্ন চত্বরে […]
কামারপুকুর মঠ পরিদর্শনে কেন্দ্রীয় তথ্য সম্প্রচার ও ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর।
হুগলি, ২৯ জুলাই:- পশ্চিমবঙ্গ সফরে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর হঠাৎই কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশন দর্শনে। রামকৃষ্ণদেবের জন্মস্থানের বিভিন্ন দর্শনীয় স্থানগুলি তিনি ঘুরে দেখেন এবং রামকৃষ্ণদেবের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের তৃণমূল কংগ্রেস ও কেন্দ্রের বিভিন্ন বিরোধী দলগুলিকে কড়া ভাষায় আক্রমণ করেন, যদিও তার বক্তব্যে ছিল পশ্চিমবঙ্গের শাসক দলের বিভিন্ন বিষয়ে […]









