হাওড়া, ৬ জানুয়ারি:- রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্প নিয়ে এবার মুখ খুললেন তৃণমূল পরিচালিত হাওড়ার জগদীশপুর গ্রাম পঞ্চায়েত প্রধান গোবিন্দ হাজরা। তাঁর অভিযোগ, নির্দিষ্ট তারিখ ও সময় উল্লেখ করে মানুষকে আসতে বলার পরেও পরপর চারবার ছবি তোলার তারিখ বদল করা হয়েছে। এতে মানুষ পরিষেবা না পেয়ে ফিরে যাচ্ছেন। ক্ষোভ পড়ছে আমাদের উপর। আগামী দিনে এর প্রতিফলন ভোটের বাক্সেও পড়বে বলে তাঁর দাবি। তিনি বলেন, এই গ্রাম পঞ্চায়েতে স্বাস্থ্যসাথী প্রকল্পে জঘন্য কাজ হচ্ছে। জেলা পরিষদের সঙ্গে পঞ্চায়েত সমিতির বা পঞ্চায়েত সমিতির সঙ্গে পঞ্চায়েতের কোনও সমন্বয় না থাকাই এর কারণ বলে তিনি ব্যাখ্যা করেন।
Related Articles
পুলিশ পরিচয় দিয়ে বৃদ্ধকে ব্ল্যাকমেল, গ্রেপ্তার এক মহিলা সহ তিনজন।
সুদীপ দাস, ২৬ জুলাই:- ভুয়ো অফিসার পরিচয়ে লক্ষাধিক টাকা হাতানোর অভিযোগ উঠলো চুঁচুড়া আদালতের এক মুহুরির বিরুদ্ধে। ঘটনায় ধৃত অভিযুক্ত মুহুরি সহ আরো ২। ধৃতদের এদিন তোলা হলো আদালতে। প্রসঙ্গত চন্দননগর থানার অফিসার পরিচয় দিয়ে এক বৃদ্ধের কাছ থেকে প্রায় লক্ষ্মাধিক টাকা হাতিয়ে নিলো চুঁচুড়া কোর্টের মুহুরি তারক নাথ কুন্ডু বলেই অভিযোগ। চন্দননগর কলুপুকুর আবাসনের […]
আজ ড্রামাবাজি করে এলেন, এরপরে ইডি ডাকলে অনেকটা সময় ওনাকে থাকতে হবে, অভিষেক নিয়ে হাওড়ায় মন্তব্য সুকান্ত’র।
হাওড়া, ১০ নভেম্বর:- আজ উনি ড্রামাবাজি করে এলেন, এরপরে ইডি ডাকলে অনেকটা সময় ওনাকে থাকতে হবে, অভিষেক নিয়ে হাওড়ায় মন্তব্য সুকান্ত’র। বৃহস্পতিবার দুপুরে হাওড়ার ডুমুরজলার গার্ডেন প্যালেসে এক বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে এসে ওই মন্তব্য করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। অভিষেকের সিজিও কমপ্লেক্সে আসা প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, আজকে নথি জমা দেওয়ারই কথা। সেইজন্যই তিনি […]
বালিতে রামনবমীর মিছিল আটকালো পুলিশ। উত্তেজনা। পথ অবরোধ।
হাওড়া, ৩০ মার্চ:- বালিতে রামনবমী উপলক্ষে শোভাযাত্রা আটকে দেওয়ার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। এর প্রতিবাদে বালির লালবাবা কলেজের সামনে পথ অবরোধ করেন রাষ্ট্রীয় সংহতির সদস্যরা। জানা গেছে, বালিখাল হনুমান মন্দির থেকে এদিন শুরু হয় এই মিছিল। উদ্যোক্তাদের অভিযোগ পুলিশ নিজের মতো করে রুট তৈরি করে তাদের নিয়ে যায় যে রুটের জন্য তারা চিঠি করেছিলেন পুলিশ […]











