হাওড়া , ৫ জানুয়ারী:- যথাযোগ্য মর্যাদায় আজ শ্রীশ্রীসারদা মায়ের জন্মতিথি উৎসব পালিত হচ্ছে বেলুড় মঠে। তবে এবছর করোনা পরিস্থিতিতে মঠে ভক্ত দর্শনার্থীদের প্রবেশ বন্ধ রাখা হয়েছে। এবছর সারদা মায়ের ১৬৮তম জন্মতিথি উৎসব। এই উপলক্ষে ভোর থেকেই চলছে অনুষ্ঠান। এদিন শ্রীশ্রীমায়ের মন্দিরে মঙ্গলারতির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর সারা দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠান রয়েছে। বেদপাঠ, স্তবগান ভজন, বিশেষ পূজা, হোমের আয়োজন করা হয়েছে। এছাড়াও রামকৃষ্ণ মন্দিরের নাটমন্দিরে মাতৃসঙ্গীত, মায়ের কথাপাঠ, ভক্তিগীতি, লীলাগীতি প্রভৃতির আয়োজন করা হয়েছে। বিকেলে হবে ধর্মসভা। সন্ধ্যায় শ্রীশ্রীঠাকুরের আরতির পর মায়ের মন্দিরে সন্ধ্যারতি ও ভজনের আয়োজন করা হয়েছে।
Related Articles
তৃণমূলের একার প্রচেষ্টায় অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব নয়, দাবি অভিষেকের।
কলকাতা, ৬ জুলাই:- তৃণমূল কংগ্রেস বা তার একার প্রচেষ্টায় অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব নয় বলে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন। কলকাতা প্রেস ক্লাবের মিট দ্য প্রেস অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, শাসক দলের পাশাপাশি সংবাদ মাধ্যম বিরোধী দল সবার যৌথ প্রচেষ্টাতেই অবাধ শান্তিপূর্ণ নির্বাচন করা সম্ভব। তবে ভোট প্রক্রিয়া […]
সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতির ঘটনায় চাঞ্চল্য খানাকুলে।
খানাকুলঃ, ২ ডিসেম্বর:- দুঃসাহসিক ডাকাতির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য হুগলির খানাকুলে। প্রায় পাঁচ কোটি টাকার সোনা রুপার গহনা ও নগদ টাকা নিয়ে চম্পট দুষ্কৃতিদের। স্থানীয় সুত্রে জানা গেছে, দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে খানাকুল বাজারে। বুধবার রাতে খানাকুল বাজারে শুভঙ্কর সামন্তের সোনার দোকানের তিনটি তালা ভেঙে গ্যাসকাটার দিয়ে লকার কেটে সোনা রুপার গহনা ও নগদ টাকা মিলিয়ে […]
সবুজ অভিযান , বৃক্ষরোপণ কর্মসূচি হাওড়ায়।
হাওড়া, ২৫ জুলাই:- আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করতে গাছ লাগানো অপরিহার্য। বাতাসে কার্বন ডাই অক্সাইডের মাত্রা বৃদ্ধি পাওয়ার ক্ষেত্রে গাছ বসানো অত্যন্ত জরুরি। অতিসম্প্রতি প্রাকৃতিক বিপর্যয়ের কারণে অসংখ্য গাছ পড়ে নষ্ট হয়ে গেছে। ফলে স্বাভাবিকভাবেই নতুন করে বিভিন্ন ধরনের গাছের চারা রোপণ করার প্রয়োজন রয়েছে। আর এই প্রয়োজনীয়তার কথা বিষয়টি সামনে রেখেই রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী […]








