কলকাতা , ৫ জানুয়ারি:- সরকারি বাস পরিষেবা স্বভাবিক করতে উদ্যোগী হলো রাজ্য সরকার। রাস্তায় বাসের সংখ্যা বাড়াতে প্রয়োজনীয় ভর্তুকি দেবে প্রশাসন। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন, ‘ইতিমধ্যেই ৭০০ কোটি টাকা ভর্তুকি দেওয়া হয়েছে। অর্থ সঙ্কট রয়েছে। তবু মানুষের কথা ভেবে এই সিদ্ধান্ত নিতে হয়েছে। উল্লেখ্য পেট্রোল পাম্প এ ৭ কোটি টাকা বকেয়া থাকায় তেল নিয়ে সমস্যা। তাই অনেক সরকারি বাসকে ডিপো তে বসিয়ে দেওয়া হয়েছিল। বেসরকারি বাস মালিকদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেছেন, যাঁরা এখনো বাস নামাচ্ছেন না তাঁদের কোনো রকম ছাড় দেওয়া হবে না। করোনা পরিস্থিতিতে প্রত্যেকেই সমস্যায় রয়েছেন। এর মধ্যেই কাজ করতে হবে। প্রসঙ্গত, বেসরকারি বাসের ক্ষেত্রে জুন মাস পর্যন্ত রুট পারমিট সহ বিভিন্ন বিষয়ে জরিমানা মুকুবের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Related Articles
কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত ভোট, বিষয়টি কমিশনের ওপরই ছাড়লো কলকাতা হাইকোর্ট।
কলকাতা, ১২ জুন:- কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত ভোট হবে কিনা সে বিষয়টি রাজ্য নির্বাচন কমিশনের ওপরেই ছাড়ল কলকাতা হাইকোর্ট। আদালতে এই দাবি নিয়ে বিরোধীদের দায়ের করা মামলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পক্ষে জোরালো দাবি করলেও এব্যপারে স্পষ্ট কোনও নির্দেশ দেয়নি কলকাতা হাইকোর্ট। বরং কমিশনকে নিজের ক্ষমতার কথা স্মরণ করিয়ে দিয়ে প্রধান বিচারপতি বলেন,” আপনারা নিরপেক্ষ সংস্থা। […]
গাঁজা উদ্ধার হাওড়ায়।
হাওড়া,১৮ ফেব্রুয়ারি:– ফের সাফল্য পুলিশের। বেশ কয়েক কেজি গাঁজা সমেত ধরা পড়ল এক যুবক। সোমবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে হাওড়ার গোলাবাড়ি থানার পুলিশ স্থানীয় লবণগোলা ঘাট থেকে গাঁজা সমেত এক ব্যক্তিকে গ্রেফতার করে।ধৃতের নাম মৃণাল বিশ্বাস (২৩)। সে হুগলির বলাগড়ের বাসিন্দা।পুলিশ সূত্রে জানা গিয়েছে, তার কাছ থেকে ৭ কেজি ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার […]
কলেজ খোলার প্রথম দিনেই গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত লালবাবা কলেজ।
হাওড়া, ৩ ফেব্রুয়ারি:- বেলুড়ের কলেজে সরস্বতী পুজোর মিটিংকে কেন্দ্র করে টিএমসিপির দুই গোষ্ঠীর সংঘর্ষ। এই ঘটনায় উত্তাল কলেজ চত্বর। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে বালি থানার বিশাল পুলিশবাহিনী। পুলিশ এসে দু’পক্ষকে সরিয়ে দেয়। কলেজে তুমুল উত্তেজনা রয়েছে। Post Views: 359





