কলকাতা , ২২ ডিসেম্বর:- রাজ্য পুলিশে ১০ হাজার ৩৭০ টি নতুন পদ সৃষ্টির অনুমোদন দিল রাজ্য মন্ত্রিসভা। মঙ্গলবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় নবান্নে বলেন, রাজ্য পুলিশের কনস্টেবল পদে ৯২৮২, সাব ইন্সপেক্টর পদে ১ হাজার ৮৮ টি পদের অনুমোদন দেওয়া হলো। এছাড়াও নতুন করে ১১ টি পুলিশ মহকুমা এবং তিন টি পুলিশ সার্কেল তৈরীর সিদ্ধান্তের অনুমোদন দিয়েছে মন্ত্রীসভা। পুলিশ মহকুমাগুলি হল ডালখোলা, ইটাহার, ফারাক্কা, হাবড়া,দেগঙ্গা, বাগদা, বাদুরিয়া,হাসনাবাদ, গোপী বল্লভপুর, বেলপাহাড়ী এবং সাগর। তিনটি পুলিশ সার্কেল হলো সুন্দরবন পুলিশ জেলার পাথর প্রতিমা, নামখানা ও সাগর। প্রশাসনিক কাজে সুবিধার জন্য জলপাইগুড়ি জেলার ধূপগুরী ব্লককে ভেঙে দুটি ব্লক তৈরী করা হলো। একটি ব্যানার হাট ব্লক। অন্যটি ধূপগুরী ব্লক। এদিনের মন্ত্রীসভার বৈঠকে সরকারের এই সিদ্ধান্ত অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।
Related Articles
পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আরামবাগে বিক্ষোভ তৃণমূলের।
আরামবাগ, ১০ জুলাই:- পেট্রোল ও ডিজেলসহ রান্নার গ্যাসের দাম ক্রমশ বেড়েই চলেছে। এর প্রতিবাদে হুগলির আরামবাগ শহর তৃনমুল কংগ্রেস রাস্তায় নেমে আন্দোলন শুরু করেছে। এদিন আরামবাগের গৌরহাটি মোড়ে পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে অবস্থান বিক্ষোভ করে তৃনমুল। আরামবাগ শহর তৃনমুল কংগ্রেসের সভাপতি স্বপন নন্দীর নেতৃত্বে এই প্রতিবাদ আন্দোলন চলে। উল্লেখ্য সারা রাজ্য জুড়েই তৃনমুল […]
নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই রাজ্য শহরাঞ্চলে কর্মসংস্থান যোজনায় নিযুক্ত শ্রমিকদের মজুরি বৃ্দ্ধির কথা জানিয়েছে।
কলকাতা , ২৬ ফেব্রুয়ারি:- রাজ্যের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই রাজ্য সরকার শহরাঞ্চলে কর্মসংস্থান যোজনায় নিযুক্ত শ্রমিকদের মজুরি বৃ্দ্ধির কথা জানিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী টুইট করে তাদের মজুরি বৃদ্ধির কথা জানান। তিনি জানিয়েছেন দক্ষ এবং অদক্ষ সব ধরণের শ্রমিকেরাই এই বর্ধিত হারে মজুরি পাবেন। মজুরির নতুুন হার গ্রামাঞ্চলে একশ দিনের কাজের প্রকল্পের সঙ্গে সঙ্গতি রেখে […]
ইডেন ম্যাচের টিকিট কোথায় গেল বলতে পারবেন ব্যোমকেশ বক্সী, মন্তব্য মনোজের।
হাওড়া, ৩ নভেম্বর:- ইডেনে ভারত-দক্ষিণ আফ্রিকা হাইপ্রোফাইল ম্যাচের টিকিট গেল কোথায় তা একমাত্র জানাতে পারবেন ব্যোমকেশ বক্সি। মন্তব্য রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারির। আগামী রবিবার ইডেনের ওই ম্যাচ নিয়ে উন্মাদনা তুঙ্গে। ম্যাচের টিকিট নিয়ে চারদিকেই চলছে হাহাকার। এই অবস্থায় টিকিটের ব্যাপক চাহিদা থাকলেও তা কার্যত অমিল। প্রশ্ন এত টিকিট গেল কোথায়? এই প্রসঙ্গে রাজ্যের ক্রীড়া […]







