হাওড়া , ১৬ ডিসেম্বর:- বেহাল রাস্তা সংস্কারের দাবিতে হাওড়া – আমতা রোড অবরোধ করলেন এলাকাবাসীরা। বুধবার সকালে অফিস টাইমে এর জেরে স্তব্ধ হয়ে যায় যান চলাচল। বালিটিকুরি বাজারের কাছে ওই অবরোধের কারণে প্রায় ঘন্টা দেড়েক গুরুত্বপূর্ণ ওই রাস্তা অবরুদ্ধ হয়ে যায়। পরে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ ওঠে। স্থানীয় ৪৯ নম্বর ওয়ার্ডের ঘোষপাড়ার বাসিন্দারা এদিনের অবরোধের নেতৃত্বে ছিলেন। এদের অভিযোগ দীর্ঘদিন ধরে তাদের যাতায়াতের প্রধান রাস্তার বেহাল অবস্থা। নিকাশির অবস্থাও বেহাল। নোংরা জল উপচে পড়ছে রাস্তায়। স্থানীয় বিধায়ক,পুরপিতা সহ পুরসভার অধিকারিকদের জানানো সত্ত্বেও কোনওরকম পদক্ষেপ নেওয়া হয়নি প্রশাসনের পক্ষ থেকে। ফলে দীর্ঘদিন যাবৎ চরম দুর্ভোগের মধ্যে রয়েছেন এলাকাবাসীরা। খানাখন্দে ভরা রাস্তায় প্রতিদিনই দুর্ঘটনার শিকার হচ্ছেন অনেকে। তাই বাধ্য হয়ে এদিন তারা পথ অবরোধ করেন। সুরাহা না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দিয়েছেন অবরোধকারীরা।
Related Articles
ওভারহেডের তার ছিঁড়ে ব্যাহত ট্রেন পরিষেবা।
হাওড়া, ২২ জুলাই:- ওভারহেড তার ছিঁড়ে টানা কয়েক ঘন্টা ব্যাহত হল ট্রেন পরিষেবা। বর্তমানে দক্ষিণ-পূর্ব শাখায় হাওড়া আমতা লাইনে ট্রেন পরিষেবা স্বাভাবিক হয়েছে। সোমবার সপ্তাহের প্রথম দিন সকালে দেখা যায় রেললাইনে ছিঁড়ে পড়ে রয়েছে ওভারহেড তার। বিদ্যুৎবাহী হয়ে রয়েছে গোটা রেললাইন। ওই সময় লেবেল ক্রসিং পেরোতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন এক বাইক আরোহী। দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া […]
কানাইপুর স্বাস্থ্য কেন্দ্রকে সুপার স্পেশালিটি হাসপাতাল গড়ার দাবি।
হুগলি, ১১ আগস্ট:- হুগলি জেলার কানাইপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রকে সুপার স্পেশালিটি হাসপাতাল হিসাবে গড়ে তোলার দাবী। উত্তরপাড়া শ্রীরামপুর ব্লকের কানাইপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় নৈটি রোডের উপরেই রয়েছে কানাইপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র বা প্রধান হাসপাতাল। হয়তো এর নাম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র কিন্তু এই স্বাস্থ্য কেন্দ্রের উপর ভরসা মানুষের একটা বড় হাসপাতালের থেকেও বেশি। কারণ এই হাসপাতাল কানাইপুর […]
করোনাকে ভয় না করেই দিনরাত জামাইবাবু কে খুঁজতে পথে ঘাটে শ্যালক দেবল মুখার্জি।
হুগলি, ৫ জুন:- করোনার আবহে উত্তরপাড়া কোতরং উদয়ন পল্লী এলাকা থেকে এক বৃদ্ধ নিখোঁজ।প্রতিদিনের মত গত ২৫ মে ভোর বেলায় পাড়ার মধ্যে প্রাতঃ ভ্রমণে বেরোয় দুলাল চ্যাটার্জি ৬১।ভোর বেলায় বেরোলেও বেলা হয়ে গেলে বাড়িতে না আসায় খোঁজা খুঁজি শুরু করে দেয় বাড়ির লোকজন।সকাল থেকে রাত গড়িয়ে গেলেও বাড়িতে না আসায় উত্তরপাড়া থানায় নিখোঁজের অভিযোগ জানান […]










