হুগলি , ১৬ ডিসেম্বর:- প্রথমে লক্ষাধিক টাকার প্রতারণা পরে অপহরণ। সিনেমার চিত্রনাট্য হুগলি জেলায়। অপহৃত সুরজিত ঘোষ। বাড়ি শ্রীরামপুর মাহেশের মানিকতলায়। গত ১৪ তারিখ সুরজিতের স্ত্রী রুপা শ্রীরামপুর থানাতে অভিযোগ করে, কানাইপুরের বাসিন্দা সৌমেন দাস ওরফে ছোটন, ও নুরবক্স শেখ ওরফে ভোলা। তার স্বামী সুরজিতকে অপহরণ করে ৭০ লক্ষ টাকা মুক্তিপণ চায়। ঘটনার তদন্তে নেমে পুলিশ ডায়মন্ড হারবার থানার পঞ্চগ্রাম থেকে সুরজিতকে বুধবার উদ্ধার করে। মূল অভিযুক্ত ভোলা ও সৌমেনকে গ্রেপ্তার করে শ্রীরামপুর থানার পুলিশ। এদিন আদালতে পাঠায় পুলিশ। তবে সূত্রের খবর সুরজিত, ভোলা ও সৌমেন অনেককে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে লক্ষাধিক টাকা হাতিয়েছে বলে অভিযোগ রয়েছে। সেই টাকা উদ্ধারের উদ্দেশ্যে এই সিনেমার চিত্রনাট্যের মতো অভিনয় বলে জানা যাচ্ছে। আর প্রতারণার ঘটনাকে ঘিরেই অপহরণ বলে মনে করছে পুলিশ। এর সাথে আরো কারা যুক্ত আছে তার তদন্ত শুরু করেছে পুলিশ।
Related Articles
বিধানসভায় নজিরবিহীনভাবে হাতাহাতিতে জড়িয়ে পড়লেন শাসক ও বিরোধী বিধায়করা।
কলকাতা, ২৮ মার্চ:- রামপুরহাটের ঘটনাকে কেন্দ্র করে ফের উত্তপ্ত হয়ে উঠল রাজ্য বিধানসভার অধিবেশন। বাজেট অধিবেশনের শেষ দিনে সোমবার নজিরবিহীনভাবে হাতাহাতিতে জড়িয়ে পড়লেন শাসক ও বিরোধী বিধায়কেরা। শাসক দলের এক বিধায়কের নাক ফাটিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। অন্যদিকে বিজেপির অভিযোগ তাদের এক বিধায়ককে মাটিতে ফেলে মারধর করা হয়েছে। সোমবার অধিবেশনের শুরু থেকেই বগটুই কাণ্ডে মুখ্যমন্ত্রীর […]
প্রিভিলেজ কমিটির মিটিংয়ে সকালের বিমানেই দিল্লি উড়ে গেলেন দিলীপ ঘোষ।
কলকাতা, ২১ জানুয়ারি:- সকালের বিমানে দিল্লি গেলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে তিনি বলেন, দিল্লিতে পিভিলেজ কমিটির মিটিং আছে যেজন্য যেতে হচ্ছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কথাকে সমর্থন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এপ্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন এসব নিয়ে বলার কিছু নেই। কে নেত্রী, কে নেতা। কার নেতা কে। এব্যাপারে আমাদের কিছু বলার নেই। ড্যামেজ […]
বাকরার ঘটনা তৃনমূলের কোনো আন্দোলন নয় এটা মানুষের ক্ষোভ- অরূপ রায়
হাওড়া, ২২ মার্চ:- রবিবার হাওড়ার বাঁকড়ায় রাজীব বন্দ্যোপাধ্যায়ের প্রচার চলাকালীন গন্ডগোলের ঘটনা সম্পর্কে সোমবার হাওড়া সদর তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অরূপ রায়কে প্রশ্ন করা হলে তিনি বলেন, “উনি ( রাজীব ) ভুলে গেছেন যে এর আগে দু’বার তিনি নির্বাচিত হয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতীকেই। তিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবেই মানুষের ভোট পেয়েছিলেন। আজকে হঠাৎই কর্মীদের ঠকিয়ে বিশ্বাসঘাতকতা […]








