কলকাতা , ১৫ ডিসেম্বর:- শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের রাজ্য সরকার মাসে ১০০০ টাকা করে পেনশন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এজন্য দুয়ারে সরকারের দ্বিতীয় পর্যায়ে মানবিক প্রকল্প নামে এই পেনশন প্রদান কর্মসূচী শুরু হচ্ছে বলে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে। দুয়ারে সরকারের প্রথম পর্যায়ে ১১ দিনের মধ্যে ৬৪ লক্ষেরও বেশি লোক বিভিন্ন প্রকল্পের আওতায় নাম নথিভুক্ত করেছেন। আজ থেকে তার দ্বিতীয় পর্যায় শুরু হচ্ছে। প্রথম ধাপে, নাগরিকদের কাছে বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা পৌঁছে দিতে সারা রাজ্যে সাত হাজারের বেশি শিবির খোলা হয়েছিল। ইতিমধ্যে, ৬০% এরও বেশি নাগরিক এইসব শিবির থেকে স্বাস্থ্যসাথী প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন বলে জানানো হয়েছে।
Related Articles
একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে পাঠরত ছাত্র-ছাত্রীদের পাঠ্য বই এবং খাতা বিলি করার নির্দেশ
কলকাতা, ১৫ জুন:- রাজ্য সরকার চলতি শিক্ষাবর্ষে সরকার এবং সরকার পশিত সব উচ্চ মাধ্যমিক স্কুলে একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে পাঠরত ছাত্র-ছাত্রীদের পাঠ্য বই এবং খাতা বিলি করার নির্দেশ দিয়েছে। বিদ্যালয় শিক্ষা দপ্তরের তরফে ইতিমধ্যেই সব জেলা বিদ্যালয় পরিদর্শক এর কাছে এই নির্দেশিকা পাঠানো হয়েছে। আগামী পয়লা জুলাই এর মধ্যে ছাত্র-ছাত্রীদের হাতে সংশ্লিষ্ট শ্রেণীর বই ও […]
সুপ্রিমকোর্টে যাচ্ছে রাজ্য এবং কমিশন।
কলকাতা, ১৬ জুন:- সুপ্রিমকোর্টে যাচ্ছে রাজ্য এবং কমিশন। হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিমকোর্টে দায়ের হতে চলেছে মামলা। আজ রাত বা কালকের মধ্যেই হবে ই-ফাইলিং করা হবে। সোমবার সুপ্রিমকোর্টের দৃষ্টি আকর্ষণ এর সম্ভবনা। গতকাল হাইকোর্ট এর প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের সব জেলায় সেন্ট্রাল ফোর্স মোতায়েন সংক্রান্ত নির্দেশকে চ্যালেঞ্জ করেই, দায়ের হতে চলেছে মামলা। Post Views: 514
দোল উৎসবের দিনে বর্নময় প্রচার কামারহাটি ও উত্তর দমদমের সিপিএম প্রাথীর।
ব্যারাকপুর , ২৮ মার্চ:- দোল উৎসবকে হাতিয়ার করে রবিবার সাত সকালেই নির্বাচনী প্রচারে জোরকদমে নেমে পড়লেন বিভিন্ন রাজনৈতিক দলের পার্থীরা। এদিন কামারহাটি বিধানসভা কেন্দ্রের সংযুক্ত মোর্চা মনোনীত সিপিএম পার্থী স্বায়নদীপ মিত্র ঢাকঢোল সহকারে নাচগানের মাধ্যমে দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে রঙ মেখে এলাকায় এলাকায় জনসংযোগ করলেন। স্বায়নদীপ নিজেও যেমন রঙ মাখলেন, কর্মী-সমর্থকদেরও রঙ মাখিয়ে দিলেন। এদিন কামারহাটির […]







