কলকাতা , ১৪ ডিসেম্বর:- আবার কলকাতা থেকে দিল্লি প্রতিদিন সরাসরি উড়ান চালু হলো। সেপ্টেম্বর থেকে অতিমারীর কারণে সপ্তাহে তিন দিন দিল্লি–কলকাতা উড়ান সপ্তাহে তিন দিন চলছিল। জুলাই মাস থেকে করোনা ভাইরাস সংক্রমণের কারণে দিল্লি, মুম্বই, চেন্নাই, পুণে, নাগপুর, আমেদাবাদ থেকে কলকাতায় সরাসরি উড়ান বন্ধ হয়ে যায়। সংক্রমণ ছড়ানো ঠেকাতে রাজ্য সরকারই কেন্দ্রের কাছে এই শহরগুলি থেকে উড়ান বন্ধ করতে অনুরোধ করেছিল। মানুষের যাতায়াতে সমস্যার কথা ভেবে সেপ্টেম্বর থেকে সপ্তাহে তিনদিন উড়ান চালুর অনুমতি দেয় রাজ্য। দিল্লি থেকে সরাসরি কলকাতা আসতে না পারলেও, ঘুরপথে যাত্রীরা এতদিন যাওয়া আসা করছিলেন। কিন্তু এতে খরচ বেশি হচ্ছিল। তাই রাজ্য সরকারের কাছে প্রতিদিন দিল্লি থেকে কলকাতা সরাসরি উড়ান চালু করার অনুরোধ আসছিল। সোমবার রাজ্য সরকার জানিয়েছে, এবার থেকে দিল্লি কলকাতা বিমান প্রতিদিন চলবে। তথ্য ও সংস্কৃতি দপ্তর থেকে রাজ্য সরকারের এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
Related Articles
পানীয় জলের সঙ্কট নিয়ে পঞ্চায়েত অফিসে বিক্ষোভ হাওড়ায়
হাওড়া, ১৬ অক্টোবর:- হাওড়ার ডোমজুড়ের বাঁকড়া সহ বিস্তীর্ণ এলাকায় দীর্ঘদিন পানীয় জলের সঙ্কট দেখা দিয়েছে। পঞ্চায়েতকে এবিষয়ে বারবার জানিয়েও কোনও কাজ না হওয়ায় সোমবার বাঁকড়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে বিক্ষোভ দেখান এলাকার মহিলারা। এর জেরে ব্যাপক উত্তেজনা রয়েছে পঞ্চায়েত অফিসে। Post Views: 359
বিক্ষিপ্ত অশান্তির আবহেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের গণনা চলছে।
কলকাতা, ১১ জুলাই:- বিক্ষিপ্ত অশান্তির আবহেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা চলছে। প্রথম পর্যায়ে চলছে গ্রাম পঞ্চায়েতের ভোট গণনা। সকাল আটটা থেকে কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশের কড়া পাহারায় গননা শুরু হয়। কিন্তু তার মধ্যেই বিভিন্ন গণনা কেন্দ্র থেকে বিরোধী এজেন্টদের বাধা দান, মারধর, বোমাবাজি, প্রার্থীদের আটক করে রাখা, অবৈধ জমায়েতের একাধিক অভিযোগ আসতে শুরু […]
রিষড়ায় শান্তির লক্ষে লিফলেট নিয়ে পথে গ্রীণ ভলেন্টিয়ার।
হুগলি, ৫ এপ্রিল:- করোনা কালে মানুষের পাশে দাঁড়িয়েছিল গ্রীণ ভলেন্টিয়ার।কারো অক্সিজেন প্রয়োজন,কারো ওষুধ,হাসপাতাল অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা।অতিমারির সময় রিষড়া পুরসভা এলাকার বাসিন্দাদের সমস্যায় পাশে থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল।এবার সেই অশান্ত রিষড়া মানুষের শান্তির লক্ষে প্রচার শুরু করল গ্রীণ ভলেন্টিয়ারের সদস্যরা।আজ সকাল থেকে রিষড়ার মোরপুকুর বাজার, তিন নম্বর রেল গেট, রিষড়া সেবা সদনের সামনে, স্টেশন রোড […]









