কলকাতা, ৭ ডিসেম্বর:- কোভিড রোগীদের চিকিৎসার জন্য কলকাতার বেলেঘাটা আইডি হাসপাতালে আরো ১০০ শয্যা বাড়ানো হয়েছে বলে হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান স্বপন সমাদ্দার জানিয়েছেন। তিনি আজ বলেন, এর ফলে হাসপাতালে মোট কোভিড শয্যা বেড়ে হলো ২১৫। নতুন ১০০ টি শয্যার মধ্যে ৫০ টি শয্যা এইচ ডি ইউ বা হাই ডিপেন্ডেন্সি ইউনিটের অধীন থাকবে। যার মধ্যে ২৫ টি ইতিমধ্যেই চালু হয়ে গেছে বলে স্বপনবাবু জানান। উল্লেখ্য, সম্প্রতি কোভিড সহ অন্যান্য রোগীদের অক্সিজেনের চাহিদা পূরণে দক্ষিন কলকাতার এমআরবাঙ্গুর হাসপাতালের পাশাপাশি বেলেঘাটা আই ডি হাসপাতালেও অক্সিজেন প্ল্যান্ট চালু হয়েছে। এর ফলে রোগীদের প্রয়োজনে তরল অক্সিজেন পৌঁছে দেওয়া হচ্ছে বলে স্বপনবাবু জানান।
Related Articles
আধুনিক যন্ত্রপাতির ব্যবহারে আরো বেশি চাষীদের প্রশিক্ষণ দিতে চলেছে রাজ্য।
কলকাতা, ১৫ মে:- কৃষিকাজে আধুনিক যন্ত্রপাতির ব্যবহারের প্রশিক্ষণ দিতে বেশ কিছু বছর আগে মাটির গাথা প্রশিক্ষণ কেন্দ্র চালু করেছিল রাজ্য। এবার আরও বেশি চাষিকে এই প্রশিক্ষণের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রের খবর। বর্ধমানের মাটি তীর্থে এই প্রকল্পের অধীন প্রশিক্ষণ দেওয়া হয়। কৃষিকাজে ব্যবহৃত যন্ত্রপাতি বেশ দামি। সেগুলির রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজন প্রশিক্ষিত ব্যক্তি। […]
কল্যাণ ওভারকনফিডেন্ট, প্রচারে বেরিয়ে কটাক্ষ সিপিএম প্রার্থীর।
হুগলি, ১৯ মার্চ:- প্রার্থী ঘোষণার পর থেকেই প্রচারে নেমেছেন শ্রীরামপুর লোকসভার বাম সমর্থিত সিপিআইএম প্রার্থী দীপ্সিতা ধর। আজ শ্রীরামপুরে চাতরার কানাইদেয়ানতলা ও শ্রীরামপুর পুরসভার এক ও দুই নম্বর ওয়ার্ডের পায়ে হেঁটে প্রচার করেন তিনি।সাধারণ মানুষের কাছে গিয়ে ভোটের জন্য আশীর্বাদ কুড়ায় পার্থী। প্রচারে নেমে দীপ্সিতা ধর বলেন যে মানুষ আমাদের শুনতে পাচ্ছেন দুর্নীতির বিরুদ্ধে ভোট […]
বাসে অতিরিক্ত যাত্রী বহন আটকাতে কঠোর ব্যবস্থা নিতে চলেছে পরিবহন দপ্তর।
কলকাতা , ৭ আগস্ট:- বাসে অতিরিক্ত যাত্রী পরিবহন আটকাতে কঠোর ব্যবস্থা নেওয়ার পথে হাঁটছে রাজ্যের পরিবহন দপ্তর। করোনা আবহে রাজ্য সরকারের বেঁধে দেওয়া পঞ্চাশ শতাংশের অতিরিক্ত যাত্রী বাসে তোলা হলে বাসের চালক ও কন্ডাক্টরের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি জানিয়েছেন মহামারী আইনে সেই বাসের ড্রাইভার ও কন্ডাক্টরের বিরুদ্ধে […]









