হুগলি , ৭ ডিসেম্বর:- সংশোধনাগারের ভিতরে বন্দির আত্মহত্যার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো। মৃত ওই বিচারাধীন বন্দির নাম অষ্টা বড়াল(৩৫)। বাড়ি চন্ডিতলা থানার কলাছড়া তালপুকুর ধারে। একটি ধর্ষনের মামলায় বিচারাধীন হয়ে ৮২দিন ধরে অষ্টা হুগলি জেলা সংশোধনাগারে রয়েছে। রবিবার সন্ধ্যায় জেলা সংশোধনাগার থেকে ফোনে আত্যহত্যার ঘটনা অষ্টার বাড়ির লোককে জানানো। সংশোধনাগার সূত্রে খবর, রবিবার বিকেলে শৌচাগারের ভিতর ঝুলন্ত অবস্থায় অষ্টার মৃতদেহ উদ্ধার হয়। সোমবার ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তাঁর দেহ নামিয়ে ময়নাতদন্তে পাঠানো হয়। এদিন সংশোধনাগারের সামনে দাঁড়িয়ে অষ্টার বাড়ির লোক জানায় আগামি বৃহস্পতিবার তাঁর জামিন হওয়ার কথা ছিলো। সে আত্মহত্যা করতে পারেনা। তাঁকে কোনভাবে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে।
Related Articles
প্রাইভেট প্র্যাকটিস করেন এমন চিকিৎসকদেরও দিয়েও কোভিড টিকাকরণ এর সিদ্ধান্ত সরকারের।
কলকাতা , ৭ জানুয়ারি:- রাজ্য সরকার প্রথম দফায় সরকারি এবং বেসরকারি হাসপাতালে চিকিৎসকদের পাশাপাশি প্রাইভেট প্র্যাকটিস করেন এমন চিকিৎসকদেরও কোভিড টিকাকরণ এর সিদ্ধান্ত নিয়েছে। আজ স্বাস্থ্য দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই ধরনের চিকিৎসকদের আগামী তিন দিনের মধ্যে নাম নথিভূক্ত করতে বলা হয়েছে। সরাসরি স্বাস্থ্য দপ্তরে নাম পাঠানো ছাড়াও কো উইন অ্যাপ ডাউনলোড করে অথবা […]
আগামীকাল বিধাননগর পুরনিগমের বর্তমান পুরবোর্ডের মেয়াদ শেষ হতে চলেছে।
কলকাতা , ১৪ অক্টোবর:- আগামীকাল বিধাননগর পুরনিগমের বর্তমান পুরবোর্ডের মেয়াদ শেষ হতে চলেছে। করোনা অতিমারী পরিস্থিতিতে মেয়াদ উত্তীর্ণ রাজ্যের অন্যান্য পুরসভা ও পুরনিগমের মত বিধাননগর পুরনিগমেও প্রশাসক বোর্ড বসানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম আজ সাংবাদিকদের বলেন, বর্তমান অতিমারী পরিস্থিতিতে রাজ্যে পুরভোট করা সম্ভব নয় বলে রাজ্য নির্বাচন কমিশন […]
রাজ্যে এখনও পর্যন্ত দুই লাখ ২১ হাজার ৯৬০ জন করনায় সংক্রমিত।
কলকাতা , ১৯ সেপ্টেম্বর:- রাজ্যে এখনও পর্যন্ত দুই লাখ ২১ হাজার ৯৬০ জন করনায় সংক্রমিত হলেও তার মধ্যে এক লাখ ৯৩ হাজার ১৪ জন সুস্থ হয়ে উঠেছেন। জাতীয় হার ছাপিয়ে রাজ্যে করনা থেকে আরোগ্যের হার আরও কিছুটা বেড়ে ৮৬ দশমিক ৯৬ শতাংশে পৌঁছেছে।গত ২৪ ঘন্টায় দুই হাজার ৯৯৩ জন করনা থেকে সংক্রমণ মুক্ত হয়েছেন। এর […]








