কলকাতা , ১৪ অক্টোবর:- আগামীকাল বিধাননগর পুরনিগমের বর্তমান পুরবোর্ডের মেয়াদ শেষ হতে চলেছে। করোনা অতিমারী পরিস্থিতিতে মেয়াদ উত্তীর্ণ রাজ্যের অন্যান্য পুরসভা ও পুরনিগমের মত বিধাননগর পুরনিগমেও প্রশাসক বোর্ড বসানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম আজ সাংবাদিকদের বলেন, বর্তমান অতিমারী পরিস্থিতিতে রাজ্যে পুরভোট করা সম্ভব নয় বলে রাজ্য নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে। তাই রাজ্যের অন্যান্য মেয়াদ উত্তীর্ণ পুরসভা ও পুরনিগমের পথেই বিধাননগর পুরনিগমেও বর্তমান মেয়র ও মেয়র পারিষদদের নিয়ে প্রশাসকমন্ডলী গঠন করা হচ্ছে। পরবর্তী নির্বাচিত পুরবোর্ড গঠন হওয়ার আগে পর্যন্ত এই প্রশাসকমন্ডলীই পুরনিগম পরিচালনা করবে।
Related Articles
মদের দোকানে পুলিশের লাঠি খেয়েও দাঁড়িয়ে জনতা।
সোজাসাপটা ডেস্ক,৪ মে:- অবশেষে খুলল মদের দোকান।ডোমজুর মাকরদহ এলাকায় বিকেল তিনটার সময় দোকান খোলে।আজ মদ পাওয়া যাবে এ খবর পেয়ে অনেক আগে থেকেই লম্বা লাইন পড়ে যায় দোকানের সামনে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে পাল্লা দিয়ে। শেষ পর্যন্ত ভিড় সামাল দিতে লাঠি হাতে পুলিশকে নামতে হয় রাস্তায়।দীর্ঘদিন পর মদ পেয়ে খুশি ক্রেতারা। তবে […]
বেআইনি বাজি সহ আটজনকে গ্রেপ্তার করলো চন্ডীতলা থানা।
হুগলি, ২৯ অক্টোবর:- কালি পুজোর আগে বেআইনি বাজির বিরুদ্ধে অভিযান চন্ডীতলা থানার। প্রায় দুশো কেজি বেআইনি শব্দ ও আতশ বাজি আটক করল চন্ডীতলা থানার পুলিশ, গ্রেফতার আটজন। পুলিশ সূত্রে জানা গেছে, চন্ডীতলার বেগমপুরের, খরসরাই, কাপাসারিয়া, রেল গেট, জেলেপারা ও মনসাতলা এলাকায় বাজি তেরী হয়। কালি পুজোর আগে শব্দ বাজি তৈরী হচ্ছে খবর পেয়ে গতকাল রাতে […]
বাংলার ভোট সন্ত্রাস থেকে শুরু করে বিভিন্ন বিষয় পি,এস,সির প্রশ্নপত্রে উঠে আসায় নিন্দার ঝড় নানা মহলে।
কলকাতা , ১০ আগস্ট:- ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের সাম্প্রতিক প্রশ্নপত্রে উঠে আসা বিষয় নিয়ে দেশজুড়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। পশ্চিমবঙ্গের ভোট সন্ত্রাস থেকে আরম্ভ করে কৃষক আন্দোলনের মতো বিভিন্ন বিষয়বস্তুকে যেভাবে ওই প্রশ্নপত্রের অন্তর্ভুক্ত করা হয়েছে তাতে নিন্দার ঝড় উঠেছে নানা মহলে। শুধুমাত্র ইউপিএসসি এর মত একটি সংবিধানসম্মত সংস্থার উপর নিয়ন্ত্রণ কায়েম বা রাজনীতি করণ […]








