হুগলি , ৪ ডিসেম্বর:- হুগলির হিন্দমোটর কোতরং ধর্মতলা এলাকায় এক মহিলার শরীর থেকে কিডনি বের করে নেওয়ার অভিযোগ উঠলো হাসপাতালের বিরুদ্ধে। শুক্রবার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা যায় এলাকার বাসিন্দা মৌমিতা চক্রবর্তী (৩১)। দুই সন্তানের মা মৌমিতা বেশকিছুদিন ধরে অসুস্থ অবস্থায় কোলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। আজকে তার পরিবারকে জানানো হয় মৃত্যু হয়েছে মৌমিতার। পরিবারকে প্যাকিং করে দেহ হস্তান্তর করা হয়। মৌমিতার বাড়ির লোক বাড়িতে দেহ এনে দেখে যে মৌমিতার পেটের কাছে কাটা। মৌমিতার পরিবারের অভিযোগ যেখানে কোনো অস্ত্রোপোচার হয়নি সেখানে মেয়ের শরীরে কাটা দাগ কেন। তার শরীর থেকে কিডনি ও অন্যান্য অঙ্গ বের করে নেওয়া হয়েছে অভিযোগ পরিবারের।এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এই ঘটনায় সঠিক তদন্তের জন্য যতদূর যাওয়া যায় যাবে বলে জানিয়েছে পরিবার।মৃতা মৌমিতার স্থানীয় একজনের সাথে বিয়েও হয়েছিল। দুই সন্তান রয়েছে মৌমিতার।
Related Articles
বালিতে বিস্কুট কারখানায় আগুন।
হাওড়া, ১৭ নভেম্বর:- বালির হপ্তা বাজারের কাছে শ্রীচরণ সরণির একটি বিস্কুট কারখানায় বুধবার বেলা সাড়ে ১১টা নাগাদ ভয়াবহ আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। মনে করা হচ্ছে ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে আগুন ছড়িয়ে পড়ে কারখানার মধ্যে থাকা ডিজেলের ড্রামে। এরপর আগুন ভয়াবহ আকার নেয়। বালি থেকে দমকলের ৩টি ইঞ্জিন […]
শিশু মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে।
সুদীপ দাস, ২৪ নভেম্বর:- শিশু মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে। ঘটনাস্থলে উপস্থিত চুঁচুড়া থানার পুলিশ। ঘটনাপ্রসঙ্গে জানা যায়, চুঁচুড়ার সাহাগঞ্জ কাসারীপাড়ার বাসিন্দা রূপ মন্ডল(২০)-কে প্রসব যন্ত্রনা নিয়ে বিগত কয়েক দিনে চার চারবার চুঁচুড়া হাসপাতালে নিয়ে গেলেও ভর্তি করার পর মুহুর্তেই ছুটি দিয়ে দেওয়া হয় বলে অভোযোগ। গতকালও একই ঘটনা ঘটে। অভিযোগ গতকাল […]
দুই বিজেপি বিধায়কের সাসপেনশনকে কেন্দ্র করে উত্তপ্ত বিধানসভা।
কলকাতা, ১০ মার্চ:- দুই বিজেপি বিধায়কের সাসপেনশনকে কেন্দ্র করে বুধবারের পর বৃহস্পতিবারও উত্তপ্ত হয়ে ওঠে রাজ্য বিধানসভা। দুই বিজেপি বিধায়কের সাসপেনশন তোলার দাবিতে বিধানসভার বাইরে এদিন সকাল থেকেই বিক্ষোভ চলছিল। পরে তাতে যোগ দেন বিরোধী দলনেতা-সহ অন্যান্য দলীয় বিধায়করাও। দলের মুখ্য সচেতক মনোজ টিগ্গা জানিয়েছেন, এই সাসপেনশন নীতিগতভাবে ভুল। বিজেপি বিধায়করা বাজেট অধিবেশনের সূচনায় রাজ্যপালের […]









