কলকাতা , ২ ডিসেম্বর:- অক্সফোর্ড ইউনিয়ন ডিবেটিং সোসাইটি আজ তাদের বিতর্ক সভার অনুষ্ঠান স্থগিত রেখেছে। অনিবার্য কারণে ওই অনুষ্ঠান স্থগিত রাখা হলো বলে কর্তৃপক্ষের তরফে রাজ্য সরকারকে ই মেইল মারফত জানানো হয়েছে। প্রসঙ্গত পূর্ব সূচি অনুযায়ী আজ দুপুরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ওই অনুষ্ঠানে নবান্ন থেকে ভার্চুয়ালি বক্তব্য পেশ করার কথা ছিল। রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের তরফে জানানো হয়েছে অক্সফোর্ড কর্তৃপক্ষ আজ শেষ মুহূর্তে অনুষ্ঠান স্থগিত রাখা এবং নতুন করে সময়সূচী তৈরীর আরজি জানায়। অনুষ্ঠান স্থগিত রাখার জন্য অক্সফোর্ডের তরফেও মুখ্যমন্ত্রীর কাছে দুঃখ প্রকাশ করা হয়েছে। প্রসঙ্গত বিশ্বের প্রথম সারির ডিবেটিং সোসাইটি হিসাবে অক্সফোর্ড ইউনিয়নে পরিচিতি রয়েছে। মার্গারেট থ্যাচার, থেরেসা মে এর পর তৃতীয় মহিলা রাজনৈতিক হিসাবে আজ মমতা ব্যানার্জির সেখানে বিতর্ক সভায় ভার্চুয়ালি বক্তব্য পেশ করার কথা ছিল।
Related Articles
ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজের শনাক্তকরণের জন্য আইআইটি খড়গপুর কৃত্রিম মেধা ও ইন্টারনেট ভিত্তিক ব্যবস্থাপনা উদ্ভাবন করল
কলকাতা , ১২ সেপ্টেম্বর:- বাতাসে ভাসমান ক্ষতিকারক গ্যাস ও বিভিন্ন পদার্থের জন্য ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ (সিওপিডি) একটি শ্বাসকষ্ট জনিত অসুখ। যার ফলে দেশের চিকিৎসা ব্যবস্থায় নানা রকমের সংকট দেখা দেয়। চিকিৎসা শাস্ত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিরা এই রোগ নির্ণয়ের জন্য রোগীর বিভিন্ন অসুখের ইতিহাস ও নানা লক্ষনের মূল্যায়ণ করেন। এরফলে এই অসুখ দ্রুত শনাক্ত করতে […]
রাজ্যে মৃত্যু বেড়ে ১২, আক্রান্ত ১৭৮ । – মুখ্যসচিব।
নবান্ন,হাওড়া,১৮ এপ্রিল:- রাজ্যে করোনাভাইরাসের সংক্রমণে আরও দু’জনের মৃত্যু হয়েছে । ফলে আজ বিকেল পর্যন্ত রাজ্যে করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে হল ১২।নবান্নে আজ করোনা পরিস্থিতি পর্যালোচনায় সব রাজ্যের মুখ্য স্বাস্থ্য আধিকারিক এবং মাডিকেল কলেজগুলির অধ্যক্ষদের সঙ্গে বৈঠকের পর রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা একথা জানিয়েছেন। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় আরও ২৩ জনে করোনায় আক্রান্ত হয়েছেন।মৃত ও […]
হুগলি জেলাশাসকের দপ্তরের পালিত হল ৭৬তম স্বাধীনতা দিবস।
হুগলি, ১৫ আগস্ট:- হুগলীর জেলাশাসক দপ্তরে পালিত হল ভারতবর্ষের ৭৬তম স্বাধীনতা দিবস। সোমবার সকাল ৯টায় জাতীয় পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের শুভ সুচনা করেন হুগলীর জেলাশাসক দীপাপ্রিয়া পি। জাতীয় পতাকা উত্তোলিত হতেই পুলিশ ব্যান্ডে জাতীয় সঙ্গীতের সুর ধ্বনিত হয়। জেলাশাসকের পাশাপাশি উপস্থিত ছিলেন জেলা প্রশাসন ও চন্দননগর পুলিশ কমিশনারেটের কর্তা ব্যাক্তিরা। এদিন হুগলী জেলাবাসীর উদ্দেশ্যে ভাষন […]







