প্রসেনজিৎ মাহাতো , ১ ডিসেম্বর:- ম্যাচের শুরুতে ড্রেসিংরুমে ঢোকার আগে ফুটবলারদের শরীরের তাপমাত্রা, অক্সিজেন লেভেল, পালস রেট পরীক্ষা করা হচ্ছে। সমস্ত কিছু উপযুক্ত থাকলে তবেই ম্যাচে নামার অনুমতি মিলছে। এর মধ্যে যে কোনও একটি উপযুক্ত না হলে সেই ফুটবলার ম্যাচে নামতে পারবেন না। কন্যাশ্রী কাপের মতো আসন্ন আইএফএ শিল্ডেও একই পদ্ধতি অবলম্বন করা হবে। নিয়মিত ফুটবলারদের করোনা পরীক্ষা করানোর ব্যবস্থা তো রয়েইছে। ৩ ডিসেম্বর শিল্ডের রেফারি, ম্যাচ কমিশনারদের ৪০ জনের দলের করোনা পরীক্ষা হবে ময়দানের রেফারি তঁাবুতে। সোমবার হাওড়া স্টেডিয়ামে কন্যাশ্রী কাপে শ্রীভূমি এসি বনাম চাঁদনি এসসি ম্যাচ ১–১ ড্র। মহিলাদের কলকাতা লিগ নিয়ে আইএফএ টিভিতে শুভেচ্ছাবার্তা দিয়েছেন তারকা অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। বলেন, “মহিলা দলকে আমার তরফ থেকে অনেক অভিনন্দন। খুব ভাল খেল। কঠিন সময়েও বল গড়াচ্ছে, আইএফএ-কে ধন্যবাদা।’
Related Articles
জয়ের ব্যাপারে আমি নিশ্চিত। প্রচারে বেরিয়ে বললেন রাজীব।
হাওড়া , ২০ মার্চ:- “জয়ের ব্যাপারে আমি নিশ্চিত। প্রচারে জনসংযোগে গুরুত্ব দিচ্ছি। ভোটে জিতে এসে বিধায়ক হিসাবে আগামী দিনে ডোমজুড় বিধানসভা কেন্দ্র এলাকায় প্রতিটি বাড়িতে বিনামূল্যে পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা করতে চাই। রাস্তা, আলো, হাসপাতাল, কলেজ তৈরি করতে চাই। শিল্পতালুক হিসাবে এই অঞ্চলকে গড়ে তুলতে চাই।” শনিবার সকালে ডোমজুড়ে নিজের বিধানসভা কেন্দ্রে প্রচারে এসে একথা […]
চতুর্থীর সন্ধ্যায় হাওড়ায় একাধিক বড়ো পুজোর উদ্বোধন।
হাওড়া,৯ অক্টোবর:- শনিবার চতুর্থীর সন্ধ্যায় হাওড়ার বেশ কয়েকটি বড়ো পুজোর শুভ সূচনা হলো। হাওড়ার রামকৃষ্ণপুর পল্লী সার্বজনীন দুর্গোৎসব কমিটির এবছর ৭৫তম বর্ষ দুর্গোৎসব। শনিবার মহাচতুর্থীর সন্ধ্যায় এই দুর্গোৎসবের শুভ সূচনা করেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়। উপস্থিত ছিলেন বিধায়ক নন্দিতা চৌধুরী, আইএফএ’র সহ-সভাপতি শ্যামল মিত্র। এছাড়াও পুজো কমিটি তরফ থেকে সভাপতি মোহন বসু, সমাজসেবী অয়ন […]
স্বামীর বাড়ির সামনে অনশন ও ধর্ণায় বসলেন এক নির্যাতিতা গৃহবধূ ।
রায়গঞ্জ , ৬ আগস্ট:- স্বামীর বাড়ির সামনে অনশন ও ধর্ণায় বসলেন এক নির্যাতিতা গৃহবধূ । বুধবার রাত থেকে স্বামীর বাড়ির সামনে রোদ ঝড় বৃষ্টিতেই স্বামীর কাছে ফিরে যাওয়ার জন্য অনশন ধর্নায় বসে থাকলেও দেখা মেলেনি স্বামীর । যতক্ষন না তার স্বামী এসে তাকে ঘরে তুলবেন ততক্ষন এখানেই পড়ে থাকবেন বলে পণ করে বসে রয়েছেন ইটাহার […]









