প্রসেনজিৎ মাহাতো , ১ ডিসেম্বর:- ওডিশা এফসি–র ফরোয়ার্ড দিয়েগো মৌরিসিও দুরন্ত ফর্মে রয়েছেন। বৃহস্পতিবার এটিকে মোহনবাগানের বিরুদ্ধে তঁার শুরু থেকে খেলার সম্ভাবনাই বেশি। সেই মৌরিসিও–কে আটাকানোর পরিকল্পনা শুরু সবুজ–মেরুন শিবিরে। মৌরিসিও–র খেলার ভিডিও দেখেছেন ফুটবলাররা। ওডিশা ম্যাচের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে রয় কৃষ্ণাদের। ডার্বি জয় অতীত। হাবাসের দলের ফোকাসে এখন ওডিশা এফসি। ধারাবাহিকতা ধরে রাখাই লক্ষ্য। ওডিশা এফসি মূলত জুনিয়রদের নিয়ে দল গড়লেও ম্যাচটা হালকাভাবে নিতে নারাজ হাবাস। ডার্বিতে জয় এলেও ভুলত্রুটি নিয়ে আলোচনা করেছেন ফুটবলারদের সঙ্গে। হাবাসের দলের কাছে এখন কাঁটা বলতে একজনই। তিনি হলেন মৌরিসিও।
Related Articles
মুখ্যমন্ত্রীর অডিও টেপ প্রকাশ নির্বাচনী বিধি লঙ্ঘন হয়েছে , এই অভিযোগ তুলে কমিশনে নালিশ তৃণমূলের।
কলকাতা , ১৭ এপ্রিল:- ভোটের আগের দিন যেভাবে বিজেপি অফিস থেকে মুখ্যমন্ত্রী এবং তৃণমূল নেতা পার্থপ্রতিম রায় এর অডিও টেপ রিলিজ করা হয়েছে তার বিরুদ্ধে কমিশনের নালিশ জানিয়ে গেলেন তৃণমূলের এক প্রতিনিধি দল। আজ দুপুরে যশবন্ত সিনহা পূর্ণেন্দু বসু এবং ডেরেক ও ব্রায়নের নেতৃত্বে এই প্রতিনিধি দল নির্বাচন কমিশনের দপ্তরে আসেনএবং সি ই ও র […]
ছাত্র-ছাত্রীদের ভালবাসায় স্কুল ছাড়তে পারলেন না প্রধান শিক্ষক, রয়ে গেলেন পুরানো স্কুলেই।
দ:২৪পরগনা,৩ মার্চ:- ছাত্র-ছাত্রীদের ভালবাসা জিতে নিল শিক্ষকের হৃদয়। কথা দিলেন কোথাও যাবেন না তিনি। ঘটনাটি ঘটেছে মথুরাপুর ২ নং ব্লকের রায়দিঘীর মহব্বতনগরের। স্থানীয় সূত্রে খবর মহব্বত নগর কৈলাসপুর মিলন শিক্ষা সদনের প্রধান শিক্ষক বিপ্লব মন্ডল প্রায় ছয় মাস আগে এই স্কুলে যোগ দেন। হঠাৎই বেশ কিছুদিন তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তিনি নিজের […]
প্রতিদিন ৩০ হাজার মানুষকে রান্না করে খাওয়াচ্ছে ভারত সেবাশ্রম সংঘ।
তরুণ মুখোপাধ্যায়,৭ এপ্রিল:- লকডাউনের ফলে রুটি রুজি বন্ধ বহু মানুষের। এই সমস্ত খেটে খাওয়া দিনমজুর ও ফুটপাথবাসীদের এবার রান্না করা খাবার বিতরণের কাজ শুরু করেছে ভারত সেবাশ্রম সংঘ । কলকাতার বালিগঞ্জে সংঘের প্রধান কার্যালয় থেকে প্রতিদিন প্রায় ১২ হাজার মানুষের জন্য ভাত, ডাল, তরকারি, খিচুড়ি রান্না করে তারপর তা ছোট ছোট গাড়িতে করে সন্ন্যাসী […]






