হাওড়া , ৩০ নভেম্বর:- যাত্রী নামিয়ে ডিপোর দিকে আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের স্টল ভেঙে ঢুকে পড়ল সরকারি বাস। সোমবার বেলা ১১-১৫ মিনিট নাগাদ ঘটনাটি ঘটে হাওড়া স্টেশন বাসস্ট্যান্ড সংলগ্ন ১১ নং সাবওয়ের সামনে। ট্রাফিক সূত্রের খবর, সরকারি এসি বাসটি এদিন যাত্রী নামিয়ে হাওড়া ডিপোতে আসছিল। গোলাবাড়ি ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট বুথ পেরিয়ে সাবওয়ের সামনে খুব সম্ভবত ব্রেক ফেল করে বাসটি রাস্তার ধারে রেলিংয়ে ধাক্কা মেরে টি স্টল ভেঙে ঢুকে যায়। ওই দোকানের তিন কর্মীর একজন বেরিয়ে আসতে পারলেও ২ জন আহত হন। এদের হাসপাতালে পাঠানো হয়। এদের আঘাত গুরুতর নয় বলে জানা গেছে। দুর্ঘটনার পর কেএমডিএ অনুমোদিত ওই টি স্টলের ভেঙে পড়া অংশ গার্ডরেল দিয়ে ঘিরে দেয় পুলিশ। বাসটিকে সরানোর পর ভেঙে পড়া দোকানের ধ্বংসস্তুপ সরানোর কাজ শুরু হয়। কিভাবে ঘটনাটি ঘটল তা জানতে সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখছে পুলিশ।
Related Articles
দম থাকলে ইস্তফা দিয়ে ভোটে লরুন , লকেটকে কটাক্ষ করে ট্যুইট কল্যাণের।
হুগলি, ১৫ মার্চ:চুঁচুড়া বিধানসভায় হুগলির সাংসদ লকেট চট্ট্যোপাধ্যায় কে বিজেপি প্রার্থী করতেই সরগরম রাজ্য রাজনীতি। রবিবার বিকেলে চুঁচুড়া কেন্দ্রে লকেট চট্ট্যোপাধ্যয়ের নাম ঘোষণার পরেই তাঁকে কটাক্ষ করে ট্যুইট করেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ট্যুইটে লেখেন যদি দম থাকে তাহলে সাংসদ পদ থেকে ইস্তফা দিয়ে চুঁচুড়া কেন্দ্রে লড়াই করুন।তৃণমূল নেতার ট্যুইট ঘিরে রাজনৈতিক মহলে আলোড়ন […]
উদ্বোধনের কয়েক ঘন্টার মধ্যেই দুর্ঘটনা কামারকুন্ডু ব্রিজে , গাড়ির গতি নিয়ন্ত্রণে সতর্কীকরণ জেলা পুলিশের।
হুগলি, ৪ জুন:- গতকাল কামারকুন্ডু উড়ালপুলের উদ্বোধনের কয়েক ঘন্টার মধ্যেই দুর্ঘটনায় প্রাণ হারাবার পর আজ হুগলি জেলা গ্রামীণ পুলিশের পক্ষ থেকে কামারকুন্ডু উড়ালপুলে অপর অস্থায়ী ডিভাইডার বা ট্রাফিক কোন লাগানো হল। সেই সঙ্গে ব্রীজে ওঠার জন্য ব্রিজের দুই প্রান্তে গাড়ির গতি নিয়ন্ত্রণের জন্য যাত্রীদের সতর্কীকরণ ব্যারিকেড ও লাগিয়ে দেওয়া হলো। উল্লেখ্য গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিকাল ৪টের […]
ভরদুপুরে ক্লাবের গেট চুরি করে পালাতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে গেল দুই যুবক।
হাওড়া, ২ ডিসেম্বর:- ক্লাবের লোহার গেট চুরি করে পালাতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে গেল দুই যুবক। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে হাওড়ার ব্যাঁটরা থানা এলাকার বৃন্দাবন মল্লিক লেনে। স্থানীয় বাসিন্দারা জানান, ওই এলাকার সাথী সমাজ ক্লাবের লোহার গেট চুরি করে পালাতে গিয়ে ধরা পড়ে যায় এই দুই যুবক। অভিযোগ, একটি ট্রলি ভ্যানে করে লোহার গেটগুলো চুরি […]








