সুদীপ দাস , ২২ নভেম্বর:- সকাল হতেই চন্দননগরে শুরু হয়েছে মহাষ্টমীর পুজোপাঠ। মন্ডপে-মন্ডপে পুরোহিতের মন্ত্রচ্চারন। কোন কোন মন্ডপে আবার রিতি মেনে অষ্টমী তিথিতে চলে কুমারী পুজো। সকাল থেকেই তাই পুজো দেখতে বিভিন্ন মন্ডপের সামনে উপস্থিত সাধারন মানুষ। আগামীকাল মহানবমী। জগদ্ধাত্রী মায়ের প্রধান পুজোপাঠ মহানবমীতেই সমাপন হয়। নবমীতেও অনেক বারোয়ারিতে কুমারী পুজো হয়ে থাকে। তাঁর আগে মহাষ্টমীর দিন সকাল-সকাল ঠাকুর দেখতে বেড়িয়েছে কচি-কাচারা। কোথাও কোথাও বড়দেরও দেখা মিলছে। তবে কোভিডের কারনে চন্দননগরের সেই চেনা ভিড় অষ্টমীর দিনও চোখে পড়লো না।
Related Articles
গার্ড ও চালকদের করোনা অতিমারী সংক্রমণের জের। হাওড়া ডিভিশনেও লোকাল ট্রেন বাতিল।
হাওড়া, ২০ এপ্রিল:- গার্ড ও চালকদের করোনা অতিমারী সংক্রমণের জেরে শিয়ালদহের পাশাপাশি হাওড়া ডিভিশনেও লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। রেল কর্মীদের মধ্যে ক্রমেই বাড়ছে করোনার সংক্রমণ। এই কারণে শিয়ালদহ ও হাওড়া ডিভিশনে একাধিক লোকাল ট্রেন বাতিল করা হয়েছে বলে রেল সূত্রে জানা গেছে। তবে, পরিষেবা স্বাভাবিক রাখার জন্য কোনো দূরপাল্লার মেল ট্রেন বাতিল করা হয়নি। […]
বোনাসের দাবীতে ঘেরাও বিদ্যালয় পরিদর্শক। চাঞ্চল্য চুঁচুড়ায়।
সুদীপ দাস, ২৫ নভেম্বর:- বোনাসের দাবীতে বিদ্যালয় পরিদর্শককে ঘেরাও করে বিক্ষোভ দেখানো শুরু করেছে বিদ্যালয়ের কম্পিউটার ইন্সট্রাকটররা। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে চুঁচুড়ায় অবস্থিত হুগলী জেলা শিক্ষা ভবনে। দুপুর সাড়ে ১২টা থেকে দফায় দফায় বিদ্যালয় পরিদর্শকের সাথে কথা হলেও বোনাসের প্রতিশ্রুতি না মেলায় বিকেল চারটে থেকে বিক্ষোভ শুরু হয়েছে। বিক্ষোভের জেরে নিজের দপ্তরে আটকে রয়েছেন জেলা বিদ্যালয় […]
হাওড়ায় মঙ্গলাহাট কিভাবে খুলে রাখা হয়েছে তা নিয়ে প্রশ্ন তুলে হাওড়া থানা ঘেরাও করল বিজেপি।
হাওড়া,১৭ মার্চ :- করোনা ভাইরাসের সতর্কতা হিসাবে যখন সারা দেশ জুড়ে একসঙ্গে জমায়েত নিষিদ্ধ করা হয়েছে, স্কুল-কলেজ, সিনেমা হল, থিয়েটার, প্রেক্ষাগৃহ সব বন্ধ রাখা হয়েছে তখন হাওড়ায় মঙ্গলাহাট কিভাবে খুলে রাখা হয়েছে তা নিয়ে প্রশ্ন তুলে হাওড়া থানা ঘেরাও করল বিজেপি। দলের জেলা সদর সভাপতি সুরজিৎ সাহার নেতৃত্বে বিজেপি কর্মীরা থানার সামনে এদিন বিক্ষোভ দেখান। […]







