হাওড়া , ১৯ নভেম্বর:- বৃহস্পতিবার সন্ধ্যে নাগাদ হাওড়া ব্রিজের ১৭ নং পিলারের কাছে একটি কলকাতাগামী মিনিবাসে আগুন লেগে যায়। ইঞ্জিনের শর্ট সার্কিট থেকেই আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। প্রথমে ধোঁয়া দেখতে পেয়েই যাত্রী সহ সকলে বাস থেকে নিরাপদে নিচে নেমে আসেন। হরিনাভি-হাওড়া রুটের মিনিবাসটি এরপর ব্রিজের উপর দাউ দাউ করতে জ্বলতে শুরু করে। যাত্রীরা সকলেই সুরক্ষিত বলে ট্রাফিক সূত্রের খবর। দমকলের ২টি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ঘটনার জেরে ব্যাপক যানজট ছড়িয়ে পড়ে হাওড়া ব্রিজে। পরে যান চলাচল স্বাভাবিক হয়।
Related Articles
জীবনে আরপাওয়ার নেই, এবার মানুষের জন্য করতে চাই, চন্দননগরে রচনা।
হুগলি, ১৯ মার্চ:- হুগলির তৃনমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের প্রচারের চতুর্থ দিন। আজ চন্দননগরে। বোড়াইচন্ডী মন্দিরে পুজো দিয়ে, পাশের মাজারে চাদর চরিয়ে প্রচার শুরু করেন হুগলির তৃনমূল প্রার্থী। তারকা প্রার্থীকে দেখতে যথারীতি ভীর জমে রাস্তার দুধারে। বোড়াইচন্ডীতলা থেকে বেরিয়ে বিন্দুবাসিনী পাড়া হয়ে লক্ষ্মীগঞ্জ বাজার, উর্দ্দি বাজারের বিভিন্ন পাড়ায় প্রচার করেন রচনা। পরে স্বাগতম লজে একতা ভোজে […]
হাওড়ার চারাবাগানে ডাকাতির ঘটনার তদন্তে নেমে আটক ২।
হাওড়া, ২৩ সেপ্টেম্বর:- হাওড়ার চারাবাগানে ডাকাতির ঘটনার তদন্তে নেমে চ্যাটার্জিহাট থানার পুলিশ ২ জনকে আটক করেছে। ঘটনায় প্রকাশ, চ্যাটার্জিহাট থানার অন্তর্গত ঠাকুর রামকৃষ্ণ লেনে চলতি মাসের ১২ তারিখে একটি বাড়িতে দুঃসাহসিক ডাকাতি হয়। পুলিশ সূত্রে জানা যায় দীর্ঘদিন ধরেই খোঁজ চলছিল এই ডাকাত দলের। এরপর বুধবার রাতে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে হাওড়াতেই অভিযান চালিয়ে […]
প্রধান শিক্ষিকা না করার প্রতিবাদে বিদ্যালয়ের গেটেই অবস্থান।
হুগলি, ১৮ আগস্ট:- সিনিয়র হিসেবে তিনিই প্রধান শিক্ষিকা বলে দাবি। কিন্তু অভিযোগ তাঁকে সেই মর্যাদা দেওয়া হচ্ছে না। প্রতিবাদে বিদ্যালয়ের গেটে অবস্থান শিক্ষিকার। গত ৯ অগস্ট থেকে চুঁচুড়ার ঘুটিয়াবাজার বিনোদিনী বালিকা বিদ্যালয়ের সামনে এই অবস্থান চালাচ্ছেন ওই বিদ্যালয়ের শিক্ষিকা অনিমা কোলে ঘোষ। শুক্রবার এই নিয়েই সরগরম হয়ে ওঠে বিদ্যালয় চত্বর। পথচলতি সাধারণ মানুষও সেখানে দাঁড়িয়ে […]









