হাওড়া , ১৮ নভেম্বর:- বন্ধ ফ্ল্যাটের ভিতর থেকে এক দম্পতির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল হাওড়ার শিবপুরের কৈপুকুর এলাকায়। মৃতরা হলেন প্রদ্যুৎ বসু (৭৫) ও গোপা বসু (৭০)। তাঁদের ৪২ বছর বয়সী ছেলে শুভজিৎকে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ওই দম্পতিকে তাঁরা দেখতে পাননি। এমনকি তাঁদের ছেলেকেও দেখা যাচ্ছিল না কয়েকদিন ধরে। দু-এক দিন ধরে বন্ধ ঘরের ভিতর থেকে গন্ধ ছড়িয়ে পড়ে। আজ সকালে দুর্গন্ধ ক্রমশ প্রকট হয়। স্থানীয়দের সন্দেহ হয়। তাঁরা শিবপুর থানায় খবর দেন। পুলিশ গিয়ে পৌঁছায় সেখানে। ফ্ল্যাটের দরজা ভিতর থেকে বন্ধ ছিল। দরজা ভেঙে পুলিশ দেহ দুটিকে উদ্ধার করে নিয়ে যায়। ছেলেকে প্রথমে পুলিশ আটক করে। পরে তাকে গ্রেফতার করা হয়। উল্লেখ্য, শুভজিৎ উচ্চশিক্ষিত হয়েও কর্মহীন ছিলেন। অনুমান সেই অবসাদ থেকে বাবা-মাকে হত্যার পর নিজে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন তিনি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
Related Articles
বর্ধিত ফিজ প্রত্যাহারের দাবীতে উত্তাল হোলো খড়্গপুর কলেজ
পশ্চিম মেদিনীপুর,২৬ নভেম্বর:- বর্ধিত ফিজ প্রত্যাহারের দাবীতে উত্তাল হোলো খড়্গপুর কলেজ। বাৎসরিক অনুষ্ঠানের মতো পরিবর্তনের জনানায় প্রতি বছর কলেজ পড়ুয়াদের উপর অতিরিক্ত বোঝা চাপিয়ে ফিজ বাড়ানো হচ্ছে। কলেজ পরিচালন কমিটিতে সরকারী প্রতিনিধি হিসাবে তৃনমূলের মাতব্বরদের বসিয়ে শিক্ষা প্রতিষ্ঠান কে ব্যাবসায়িক প্রতিষ্ঠানে পরিনত করার জন্য কেন্দ্রের বিজেপি সরকারের সাথে এই রাজ্যেও তৃনমূল সরকার প্রতিযোগিতায় মেতেছে। অন্যান্য […]
হাওড়াতেও বিভিন্ন বিধানসভা এলাকায় দিন আনা দিন খাওয়া মানুষের জন্য মন্ত্রী অরূপ রায়ের উদ্যোগে পাঠানো হল খাদ্যসামগ্রী।
হাওড়া,৩ এপ্রিল:- রাজ্য সরকারের ব্যবস্থাপনায় হাওড়াতেও বিভিন্ন বিধানসভা এলাকায় দিন আনা দিন খাওয়া মানুষের জন্য মন্ত্রী অরূপ রায়ের উদ্যোগে পাঠানো হল খাদ্যসামগ্রী। করোনা পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে গরিব এবং দিনমজুররা যাতে কেউ অভুক্ত না থাকেন সেকথা মাথায় রেখে হাওড়া জেলা সদর তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসের সামনে থেকে ১২ লরি চাল, ডাল, আলু […]
চন্দননগর স্টেশনের দেওয়ালে পরিবেশ রক্ষার বার্তা।
হুগলি, ১৮ সেপ্টেম্বর:- চন্দননগর স্টেশনের দেওয়ালে রঙিন ছবি, পরিবেশ রক্ষার বার্তা, গাছ কেটে পরিবেশ রক্ষা কি সম্ভব? প্রশ্ন নাগরিকদের। তড়িঘড়ি মুছে দেওয়া হল সেভ পলিউশন লেখা।পরিবেশের ভারসাম্য রক্ষায় রেল সচেষ্ট দাবী পূর্ব রেলের। পূর্ব রেলের হাওড়া ব্যান্ডেল শাখায় চন্দননগর স্টেশন। অমৃত ভারত প্রকল্পে স্টেশনকে ঢেলে সাজানো হচ্ছে। স্টেশনের পূর্ব দিকে যেসব দোকান ছিল তা উচ্ছেদ […]







