নদিয়া , ২৮ মে:- ফি বৃদ্ধি সহ আরও দুই দফা দাবীতে বৃহস্পতিবার সকালে নদিয়ার রানাঘাট আইশতলায় একটি বেসরকারী স্কুলের সামনে বিক্ষোভে ফেটে পড়লেন অভিভাবক এবং অভিভাবিকারা।করোনা আবহে রাজ্যের এই সংকটময় পরিস্থিতিতে বিভিন্ন শিক্ষা প্রতিসঠান বন্ধ সেখানে দাড়িয়ে স্কুল কতৃপক্ষ ফোনে ম্যাসেজ দিয়ে বার বার জানিয়ে দিচ্ছেন অতিরিক্ত টাকা প্রদান না করলে নতুন সেশনের পাঠ্য পুস্তক দেওয়া হবে না।অভিভাবকদের দাবী করোনা মহামারীতে সব কিছুই বন্ধ মানুষের হাতে অর্থ নেই আর স্কুল কতৃপক্ষ এভাবে নোটিশ জারি করায় চরম ক্ষোভে সৃস্টি হয়।মোট তিন দফা দাবীতে আজ ওই বেসরকারি স্কুলের অভিভাবকদের বিক্ষোভ।এরপর স্কুল কতৃপক্ষের তরফে কোন সদউত্তর না মেলায় বাধ্য হয়ে তারা ৩৪ নং জাতীয় সড়কে বসে রাস্তা অবরোধ করেন।খবর পেয়ে ছুটে আসেন রানাঘাট থানার পুলিশ।পুলিশি আশ্বাসে পরে অবরোধ ওঠে।যদিও এবিষয়ে ওই বেসরকারি স্কুল কতৃপক্ষের তরফ থেকে কোন প্রতিক্রিয়া পাওয়া যায় নি।অভিভাবকদের আরও অভিযোগ আমরা এর আগে এবিষয়ে রানাঘাট মহকুমা শাসকের কাছে একটি লিখিত আবেদন জানিয়েছি।অভিভাবিকদের আরও দাবী লক ডাউন যতদিন চলবে অভিভাবকেরা ততদিন স্কুলের মাইনে দিতে পারবেব না।এছাড়া ওই বেসরকারি স্কুলের দিল্লী বোর্ডের কোন অনুমোদন আছে কিনা তাও তারা জানেন না।তাই রিতীমত ধন্ধে অভিভাবকেরা।
Related Articles
কে হবেন লাল-হলুদের হেডস্যার? তালিকায় একাধিক নাম, ক্লাবে জল্পনা।
স্পোর্টস ডেস্ক , ১৭ সেপ্টেম্বর:- ইনভেস্টর এসে যাওয়ায় ইস্টবেঙ্গলের ISL খেলা প্রায় পাকা। ইতিমধ্যে জমা পড়ে গিয়েছে বিড পেপারও। আগামী সপ্তাহেই হয়তো সরকারিভাবে একাদশতম দল হিসেবে ইস্টবেঙ্গলের নাম ঘোষণা করবে FSDL কর্তৃপক্ষ। এখন প্রশ্ন হচ্ছে আইএসএল খেললে ইস্টবেঙ্গলের কোচের চেয়ারে কে বসবেন? জল্পনা দুই বিশ্বকাপার কোচের পর এবার লাল–হলুদের নজরে রয়েছে প্রাক্তন লিভারপুল (Liverpool) তারকা রবি […]
কামারপুকুর ও চুঁচুড়ায় মহাসমারোহে পালিত হচ্ছে কল্পতরু উৎসব।
হুগলি,১ জানুয়ারি:- চুঁচুড়া তোলাফটোক বাসন্তী পুজো কমিটি ও যুবসংঘ ক্লাবের উদ্যোগে বুধবার বছরের প্রথম দিনে মহাসমারোহে পালিত হচ্ছে কল্পতরু উৎসব।এদিন কল্পতরু উৎসব উপলক্ষে সারাদিন ধরে চলছে বৈদিক পুজো পাঠ,হোম যজ্ঞ।কল্পতরু উৎসব উপলক্ষে সেজে উঠেছে পুরো এলাকা।কল্পতরু উৎসব উপলক্ষে এদিন কয়েক লক্ষ ভক্তের সমাগম হয় এখানে।সারাদিন ধরে ভক্তদের মধ্যে ভোগ বিতরণ করা হয় এদিন। […]
তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা হতেই দলীয় কোন্দল প্রকাশ্যে।
হুগলি, ৩১ ডিসেম্বর:- চন্দননগর পৌরনিগমের তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা হতেই দলীয় কোন্দল প্রকাশ্যে। গতকাল রাতে পৌরনিগমের ৬ নম্বর ওয়ার্ডের তৃণমূলের প্রার্থী হিসাবে মৌমিতা ব্যানার্জীর নাম ঘোষণা হতেই দলীয় কর্মী সমর্থকরা ওয়ার্ডের পার্টি অফিসের সামনে টায়ার জ্বালিয়ে দলীয় পতাকা হাতে বিক্ষোভ দেখায়। শেষবার ২০১৫ সালে এই ওয়ার্ড থেকে তৃণমূলের জয়ী প্রার্থী ছিলেন অপর্না গায়েন। চন্দননগর পৌরনিগমের […]







