স্পোর্টস ডেস্ক , ৬ নভেম্বর:- দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ খেলবে ইংল্যান্ড। ২৭ নভেম্বর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ওডিআইয়ে মুখোমুখি হবে ভারত। এই ম্যাচ দিয়েই ভারতের অস্ট্রেলিয়া সফর শুরু হচ্ছে। একই দিনে ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামছে দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচ দিয়ে ইংল্যান্ডের দক্ষিণ আফ্রিকা সফর শুরু।নিউল্যান্ডস ক্রিকেট মাঠে প্রথম টি ২০ মহারণ দিয়ে মর্গ্যানদের প্রোটিয়া সফরে ঢাকে কাঠি। ২৭, ২৯ নভেম্বর এবং ১ ডিসেম্বর দুই দলের মধ্য়ে তিনটি টি-২০ ম্যাচ রয়েছে। এরপর ৪, ৬, ৯ ডিসেম্বর ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ৩টি ওডিআই খেলবে। এই দুই সিরিজের জন্য ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড ইতিমধ্যেই দল ঘোষণা করেছে। আবুধাবিতে দীর্ঘ বায়ো বাবলে আইপিএল ২০২০ খেলার পর গুরুত্বপূর্ণ কিছু ক্রিকেটারকে বিশ্রামে পাঠাল ইংল্যান্ড। ইসিবি আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরে ওয়ানডে সিরিজে ইংল্যান্ডের বেন স্টোকস, জোফরা আর্চার ও স্যাম ক্যারানকে বিশ্রাম দিল। তবে টি-২০ সিরিজে তারা খেলছেন।
Related Articles
শুভেন্দু তৃণমূলেই দাবী নেতৃত্বের , যদিও শুভেন্দুর মিললো না কোনো প্রতিক্রিয়া।
কলকাতা , ১ ডিসেম্বর:- সমস্ত জল্পনার অবসান ঘটলো।অন্য কোনো দলে যোগ দিচ্ছেন না শুভেন্দু অধিকারী। আপাতত তৃণমূল দলেই থাকছেন তিনি। এমনই দাবি তৃণমূল কংগ্রেসের। এদিন উত্তর কোলকাতার একটি বাড়িতে অভিষেক ব্যানার্জী সৌগত রায়, সুদীপ বন্দোপাধ্যায় ও প্রশান্ত কিশোরের সাথে বৈঠক হয় শুভেন্দু অধিকারীর। এই বৈঠকে মধ্যস্থতা করেন সুদীপ ব্যানার্জী ও সৌগত রায়। দীর্ঘ দু ঘন্টা […]
বামেদের ডাকা বন্ধে হাওড়ায় সকাল থেকেই জনজীবন স্বাভাবিক।
হাওড়া , ১২ ফেব্রুয়ারি:- গতকাল বাম ছাত্র ও যুব সংগঠনের নবান্ন অভিযান ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। মিছিল আটকাতে কলকাতায় লাঠি, জলকামান ও কাঁদানে গ্যাস চালায় পুলিশ। বামেদের দাবি, এই ঘটনায় তাঁদের শতাধিক ছাত্র ও যুব কর্মী সমর্থক আহত হন। ঘটনার প্রতিবাদে আজ শুক্রবার ভোর ৬টা থেকে রাজ্যে ১২ ঘন্টার হরতালের ডাক দিয়েছে বামেরা। এই […]
ঝাড়খন্ড থেকে ডাকাতি করতে এসে পুলিশের জালে আট দুষ্কৃতি, আটক আগ্নেয়াস্ত্র কার্তুজ।
হুগলি, ৩ ডিসেম্বর:- পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সোমবার রাতে চণ্ডীতলার জনাই চিকরন্ড এলাকায় অস্ত্র নিয়ে জড়ো হয়েছে কয়েকজন দুষ্কৃতী, এসটিএফ মারফত খবর পায় পুলিশ। এরপরেই চন্ডীতলা থানার পুলিশ এটিএফ যৌথ ভাবে অভিযান চালিয়ে সেই এলাকায় গিয়ে জরো হওয়ায় বহিরাগতদের আটক করে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি শুরু করে। পুলিশ তাদের গাড়ি থেকে তিনটি পিস্তল পনেরো রাউন্ড […]









