কলকাতা , ৫ নভেম্বর:- রাজ্য সরকার বাজারে পেঁয়াজের সরবরাহ বাড়িয়ে দাম নিয়ন্ত্রনে রাখতে মজুতদারি তে বিধি নিষেধ জারি করেছে। রাজ্যের খাদ্য দপ্তর এক নির্দেশিকায় জানিয়েছে কোনও পাইকারি বিক্রেতা ২৫ মেট্রিক টনের বেশি পেঁয়াজ মজুত করতে পারবেন না। কোনও খুচরো বিক্রেতা সর্বাধিক ২ মেট্রিক টন পেঁয়াজ মজুত করতে পারবেন। তার বেশি নয়। এর অন্যথা দেখলে সরকার ব্যবস্থা নেবে। আলু, পেঁয়াজের দাম বাড়া নিয়ে এদিন দুপুরে অসন্তোষ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। প্রশাসনিক বৈঠকে তিনি এজন্য কেন্দ্রের ভূমিকাকে দায়ী করেন। এ ব্যাপারে কেন্দ্রকে চিঠি পাঠিয়ে দাম নিয়ন্ত্রণ করতে, অথবা রাজ্যকে সেই অধিকার দেওয়ার দাবি জানাবেন বলেও মুখ্যমন্ত্রী জানান।
Related Articles
একটানা বৃষ্টির জেরে জল যন্ত্রণা বৈদ্যবাটিতে।
হুগলি, ১৫ সেপ্টেম্বর:- একটানা বৃষ্টিতে জল যন্ত্রণা বৈদ্যবাটিতে, জলের তলায় ঘরবাড়ি থেকে কৃষি জমি। মাথায় হাত চাষীদের। অভিযোগ নেই সুষ্ঠু নিকাশি। বৈদ্যবাটি ১৭ নম্বর ওয়ার্ডের ধান মাঠ সংলগ্ন নতুন পাড়া এলাকায় একটানা বৃষ্টিতে জলের তলায় একাধিক ঘরবাড়ি। এক হাঁটু জল পেরিয়েই যাতায়াত করতে হচ্ছে স্থানীয়দের। অভিযোগ দীর্ঘদিন ধরে এই অবস্থাতেই বসবাস করতে হচ্ছে তাদের। অল্প […]
নিয়োগ বাতিল প্রভাব পড়বে না,অতিরিক্ত কর্মীরাই ভোট পরিচালনা করবেন।
কলকাতা, ২৩ এপ্রিল:- নিয়োগ দুর্নীতি মামলায় ভোটকর্মী হিসাবে নিযুক্ত শিক্ষকদের চাকরি বাতিল হলেও ভোট পরিচালনায় কোনও অসুবিধা হবে না বলে নির্বাচন কমিশন মনে করছে। রাজ্য়ের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী আজ জানিয়েছেন চাকরি যাওয়ার ফলে ওই শিক্ষকদের ভোটকর্মীর কাজ থেকে বাদ দেওয়া হলেও, ভোটে তার প্রভাব পড়বে না। হাতে রাখা অতিরিক্ত কর্মীরা সেই ঘাটতি […]
সরকার শুধু তোলা পেতে পারলেই খুশি , পশ্চিমবঙ্গে সার্কাস চলছে। হাওড়ায় বললেন সুজন।
হাওড়া, ২৬ জুন:- সরকার শুধু তোলা পেতে পারলেই খুশি। নাগরিক পুর পরিষেবা থেকে মানুষ বঞ্চিত। এটা সরকার নয়, পশ্চিমবঙ্গে সার্কাস চলছে।রবিবার হাওড়ার বেলেপোলে বাম সংগঠন সম্মিলিত কেন্দ্রীয় বাস্তুহারা পরিষদের ১৯তম রাজ্য সম্মেলনে এসে একথা জানান সিপিএম নেতা সুজন চক্রবর্তী। তিনি বলেন, মোদি ও মমতার রাজত্বে মানুষের কোনও অধিকার নেই। ক্ষমতা ও দাপটের রাজনীতি। তোলাবাজদের জন্য […]









